ভারতীয় অভিনেত্রী নূর মালবিকা দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী আত্মহত্যা করেছেন। ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ কাজলের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন ভারতীয় অভিনেত্রী নূর মালবিকা দাস। এরপর বেশ কিছু সিনেমা ও টিভি সিরিজে দেখা যায় তাঁকে।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, গত ৬ জুন মালবিকার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মালবিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোরগাঁওয়ের একটি হাসপাতালে পাঠানো হয়। অভিনেত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ এগিয়ে আসেননি। এক এনজিওর সহায়তায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
মালবিকা কাতার এয়ারওয়েজে বিমানসেবিকা হিসেবে কর্মরত ছিলেন। এরপর অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রাখেন। একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি ওয়েব সিরিজ ও উল্লু অ্যাপের পরিচিত মুখ ছিলেন মালবিকা।
মালবিকা দাসকে ‘তিখি চাটনি’, ‘জাগন্য উপয়া’, ‘চরমসুখ’, ‘দেখি আন্দেখি’র মতো টিভি সিরিজে দেখা গেছে।

নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
২৩ মিনিট আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
১২ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
১ দিন আগে