শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৩ ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ। গতকাল শুক্রবার তাঁদের কানাডার আলবার্টার এডমন্টন থেকে গ্রেপ্তার করা হয়। মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কানাডার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৩ ভারতীয় নাগরিক হলেন—কমলপ্রীত সিং, করমপ্রীত সিং ও করণ ব্রার। এই তিনজন দীর্ঘদিন ধরেই কানাডায় অস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করে আসছিলেন বলে জানিয়েছেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সুপারিনটেনডেন্ট মানদীপ মূকার।
টরন্টোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানদীপ মূকার বলেছেন, ‘আমরা ভারত সরকারের সঙ্গে গ্রেপ্তারকৃতদের কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করছি।’ তিনি আরও বলেন, ‘এটি একটি চলমান তদন্ত।’ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার ডেভিড টেবল বলেছেন, ‘কানাডীয় কর্তৃপক্ষ ভারতীয়দের সঙ্গে কথা বলছে।’
ভারতে জন্মগ্রহণ করা শিখ আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার ২০০৭ সালে কানাডার নাগরিক হন। দেশটির ভ্যানকুভারের শহরতলি সারের শিখ মন্দিরের বাইরে গত বছরের জুন মাসে তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে তার অনেক আগে থেকে শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে ভারত সরকার তাঁকে খুঁজছিল।
হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের জেরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। হত্যাকাণ্ডে দিল্লির হাত আছে বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি অভিযোগ করেন।
কানাডার পার্লামেন্টে ট্রুডো বলেন, হরদীপ হত্যায় ভারত সরকার জড়িত থাকার বিষয়ে কানাডার গোয়েন্দা সংস্থার হাতে ‘বিশ্বাসযোগ্য’ সূত্র রয়েছে। ট্রুডোর এ অভিযোগকে ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে ভারত সরকার।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে