
রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন যেন দ্রুত নিভে যায়—এই কামনায় আল্লাহর কাছে সেজদা শেষে দুই হাত তুলে মোনাজাত করছেন এক যুবক।
আজ শনিবার সকালে আগুনে জ্বলতে থাকা নিউ সুপার মার্কেটের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ির ওপর বসে মোনাজাত করতে দেখা গেছে তাকে।
তীব্র গরম উপেক্ষা করে তিন ঘণ্টার বেশি সময় ধরে দুই হাত তুলে মোনাজাত করতে দেখা গেছে তাকে।
কথা বলে জানা যায়, ওই যুবকের নাম মো. তানভীর চৌধুরী ৷ নিউ মার্কেটের রাস্তার বিপরীত গাউছিয়া মার্কেটের একটি দোকানের বিক্রয়কর্মী। আগুনের খবর পেয়ে সকাল ৭টায় তিনি নিউ মার্কেট এলাকায় আসেন।
তানভীর বলেন, ‘আগুন নেভাতে সবাই চেষ্টা করছে। আমার জায়গা থেকে আমারও কিছু করা দরকার। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আগুনটা নিয়ন্ত্রণ করে দেয়।’
তানভীর বলেন, ‘ব্যবসায়ীদের দিয়েই আমরা। তাদের ক্ষতি হলে আমাদেরও ক্ষতি। আমরা তাদের চাকরি করি।’
শনিবার ভোর ৫টার দিলে লাগা আগুন তিন ঘণ্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:

বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল হোসেন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।
৭ মিনিট আগে
মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কসংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালানোর অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি রেস্তোরাঁর এক মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
২৫ মিনিট আগে
এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল (ht.scc.gov.bd) চালু করা হয়েছে। আজ বুধবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক...
২৮ মিনিট আগে
পেটে ক্ষুধার তাড়না, পকেটে খাবার কেনার টাকা নেই। হঠাৎ এক ব্যক্তির হাতে খাবারের প্যাকেট দেখে কেড়ে নেন নুর মোহাম্মদ। ভাত ভেবে নেওয়া প্যাকেটটি খুলে দেখেন, ভেতরে মিষ্টি। ক্ষুধা নিবারণে তৎক্ষণাৎ কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন তিনি। কিন্তু মিষ্টি হজম হওয়ার আগেই স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। গণপিটুনির পর তাঁকে..
১ ঘণ্টা আগে