রিয়াল মাদ্রিদের কাছে লিভারপুল শিরোপা হারিয়েছে বলার চেয়ে থিবো কোর্তোয়ার কাছেই হেরে হেরে গেছে অলরেডরা এটা বলাটাই হয়তো বেশি প্রাসঙ্গিক। কোর্তোয়ার ওই গ্লাভস জোড়াতেই যেন লেখা ছিল চ্যাম্পিয়নস লিগের ভাগ্য! ম্যাচের একমাত্র গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়র হলেও আসল নায়ক কোর্তোয়া।
অবিশ্বাস্য, অতুলনীয়, অতিমানবীয় এই বিশেষণগুলো দিয়েও হয়তো কোর্তোয়ার এই পারফরম্যান্স ঠিকঠাক বোঝানো যাবে না। লিভারপুলের আক্রমণভাগের সামনে পুরো সময় দেয়াল হয়ে ছিলেন ৬ ফিট ৬ ইঞ্চির কোর্তোয়া। সালাহ-মানে-দিয়াজদের সব আক্রমণ একাই রুখে দিয়েছেন এই বেলজিয়ান গোলরক্ষক। ১৬ মিনিটের সময় সালাহর শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। সেই শুরু এরপর অবিশ্বাস্য ভাবে একের পর এক গোল বাচিয়েছেন কোর্তোয়া।
শুধু গ্লাভস নয়, হাত-পা-বুক-মাথা..শরীরের কোন অংশ দিয়ে গোল ঠেকাননি কোর্তোয়া! ম্যাচের শেষ মিনিটেও সালাহর শট ঠেকিয়ে দলকে রক্ষা করেছেন ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। লিভারপুলের নেওয়া ৯টি অন টার্গেট শট কোর্তোয়ার দেয়ালে বাধা পড়েছে। লিভারপুলের আক্রমণভাগ ম্যাচের শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েও কোর্তোয়ার দুর্ভেদ্য দেয়াল ভাঙতে পারেনি।
ফুটবলে গোলদাতারাই ম্যাচের ফল বের করে আনে। তাই সব আলো স্কোরারদের দিকে থাকে সাধারণত। সে হিসেবে ভিনিসিয়ুস জুনিয়র অবশ্যই প্রশংসার দাবিবার। তবে ফাইনালে মূল পার্থক্য গড়ে দিয়েছেন একজন কোর্তোয়া। শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাওয়া কোর্তোয়া ছাপ রেখেছেন শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তেও। ম্যাচের শেষ মিনিটে ফিরমিনহোর ওই শটে কোর্তোয়া যেন বল ধরেননি, শিরোপায় লুফে নিয়েছেন।
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৭ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৬ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে