Ajker Patrika

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২২: ৫০
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই।

আজ সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া রয়েছে, সেটিই অনুসরণ করবেন।

বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের চর্চা রয়েছে। যদি মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন ও সরকারের কার্যক্রম নিয়ে গঠনমূলক মতামত দেওয়ার উদ্দেশ্যে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়, তাহলে সেটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।

অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তাঁর দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত