
ম্যাচটা যত শেষের দিকে গড়িয়েছে, অতিরিক্ত সময়ের সম্ভাবনাই তত জোরালো হয়েছে। কিন্তু স্পেন যেন শেষ মুহূর্তের জন্যই জমিয়ে রেখেছিল সবচেয়ে বড় আঘাতটা। যোগ করা সময়ে মিকেল মেরিনোর গোল পর্তুগালের সব প্রতিরোধ ভেঙে দিয়েছে। ডালাসে ১–০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, আর থেমে গেছে রোনালদোদের বিশ্বকাপ স্বপ্ন।
ডালাসে শেষ ষোলোর এই লড়াইয়ের শুরু থেকেই বোঝা যাচ্ছিল, দুই দলই ঝুঁকি নিয়ে নয়, ভুল এড়িয়ে খেলতে চায়। বলের দখলে এগিয়ে ছিল স্পেন, কিন্তু পর্তুগালের রক্ষণ ছিল যথেষ্ট সংগঠিত। ফলে আক্রমণের চেয়ে কৌশলের লড়াই ছিল বেশি চোখে পড়ার মতো।
তবু প্রথম বড় সুযোগটি এসেছিল স্পেনের পায়েই। নবম মিনিটে দানি অলমোর বাড়িয়ে দেওয়া বলে গোলরক্ষক দিয়োগো কস্তার মুখোমুখি হয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। কিন্তু এই স্ট্রাইকার পোস্টের বাইরে মেরে বসেন। সুযোগ নষ্ট না হলে ম্যাচের চিত্র হয়তো অনেক আগেই বদলে যেতে পারত।
চার মিনিট পরই জবাব দেয় পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেসের পাসে বক্সে ঢুকে শট নেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে স্পেন গোলরক্ষক উনাই সিমন দারুণ দক্ষতায় বল ঠেলে কর্নার করে দেন।
১৭ মিনিটে লামিনে ইয়ামালের বাঁকানো শট এক হাতে ফিরিয়ে দেন দিয়োগো কস্তা। ফিরতি বলে আলেক্স বায়েনার জোরাল প্রচেষ্টাও অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক। স্পেনের গোল পাওয়া যেন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল।
প্রথমার্ধের শেষ দিকে ভাগ্যও ছিল স্পেনের পক্ষে। ৪১ মিনিটে নুনো মেন্দেসের জোরাল শট পেদ্রো পোরোর গায়ে লেগে ক্রসবারে আঘাত করে ফিরে আসে।
বিরতির পর ম্যাচের গতি কিছুটা কমে যায়। দুই দলের মাঝমাঠের লড়াইয়ে হারিয়ে যেতে থাকে আক্রমণের ধার। রোনালদোকে ঘিরে রাখেন স্প্যানিশ ডিফেন্ডাররা, অন্যদিকে ইয়ামাল-অলমোদেরও সহজে জায়গা দেয়নি পর্তুগালের রক্ষণ।
৫৬ মিনিটে অবশ্য ধাক্কা খায় পর্তুগাল। দুর্দান্ত খেলতে থাকা নুনো মেন্দেস চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর জায়গায় নেলসন সেমেদো নামলেও বাঁ প্রান্তে আগের সেই দৃঢ়তা আর দেখা যায়নি।
ম্যাচের শেষ ২০ মিনিটে স্পেন ধীরে ধীরে চাপ বাড়াতে শুরু করে। ৬২ মিনিটে পেদ্রির শট প্রতিহত হয়, ৭৩ মিনিটে ইয়ামালের দুর্দান্ত ফ্রি-কিক কর্নারের বিনিময়ে বাঁচান কস্তা। ৭৯ মিনিটে দানি অলমোর গোলমুখী শট শেষ মুহূর্তে স্লাইড করে আটকে দেন রুবেন দিয়াস। পর্তুগালের রক্ষণ তখনও অটুট।
সময় গড়িয়ে যখন যোগ করা সময়ে, তখন মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়েই গড়াবে। কিন্তু সেই হিসাব মিলতে দিল না স্পেন।
যোগ করা সময়ের প্রথম মিনিটে দ্রুত নেওয়া মিকেল মেরিনো একটি ফ্রি-কিক থেকে ফাবিয়ান রুইস বল বাড়ান ফেরান তোরেসকে। তোরেসও কোনো ভুল করেননি, তাঁর পাসে দিয়োগো কস্তাকে একা পেয়ে যান মেরিনো। বাঁ পায়ের নিচু শটে বল জড়িয়ে দিতে কোনো অসুবিধা হয়নি বদলি নামা এই মিডফিল্ডারের।
বাকি কয়েক মিনিটে সব শক্তি দিয়ে সমতায় ফেরার চেষ্টা করে পর্তুগাল। কিন্তু স্পেনের রক্ষণ আর কোনো সুযোগ দেয়নি। শেষ বাঁশি বাজতেই মেরিনোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন সতীর্থরা। অন্যদিকে হতাশ মুখে মাঠ ছাড়েন রোনালদো। ষষ্ঠ বিশ্বকাপেও তাঁকে ফিরতে হলো খালি হাতে।

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে। যেটা অনর্থক বলেই মনে হচ্ছে ভুটিয়ার কাছে।
৩২ মিনিট আগে
ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে এভাবে বাজেভাবে হারের পর তোপের মুখে পড়েছে ক্রিকেটের অন্যতম পরাশক্তিরা। কামিন্সদের ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা।
২ ঘণ্টা আগে
২০২২ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় আড়াই বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিলেকারত্নে। নতুন দায়িত্বে এসএলসির ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে সিনিয়র দলের ব্যাটারদের নিয়ে কাজ করবেন তিলকারত্নে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, দলের কেন্দ্রীয় প্রস্তুত
৩ ঘণ্টা আগে
বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় হুলিয়ান আলভারেসের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সম্পর্ক তলানিতে ঠেকেছে। লা লিগার প্রথম ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক স্লোগান দেওয়ার পর এবার ক্লাবের অনুশীলনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ সমর্থকেরা।
৪ ঘণ্টা আগে