করোনায় টিকিট বিক্রি ও সম্প্রচারস্বত্ব থেকে রিয়াল মাদ্রিদের ক্ষতির পরিমাণ ছিল ৮ কোটি ৪০ লাখ ইউরো। সেই ধাক্কা সামলে লাভের পথে যেমন ফিরেছে রিয়াল, তেমনি ইউরোপের সবচেয়ে দামি ক্লাবের সিংহাসনটাও আরও একবার নিজেদের দখলে রেখেছে লস ব্লাঙ্কোসরা।
আগামীকাল দিবাগত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচের আগে আরও একবার দামি ক্লাবের তকমা গায়ে নিয়ে প্যারিসে খেলতে নামবে কার্লো আনচেলত্তির দল। ফুটবলার ও ফুটবল ক্লাব নিয়ে তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ফুটবল বেঞ্চমার্ক বলছে, দল ও আর্থিক লাভ মিলিয়ে রিয়ালের বর্তমান বাজারদর ৩.১৮ বিলিয়ন ইউরো।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ৩২ দলের একটি র্যাঙ্কিং করেছে ফুটবল বেঞ্চমার্ক। বৃহস্পতিবার প্রকাশিত সেই র্যাঙ্কিংয়ে রিয়ালকে নিয়ে প্রতিবেদনের লেখক আন্দ্রেয়া সারতোরি লিখেছেন, ‘খেলা আর বাণিজ্যিক সাফল্যে রিয়াল অন্য সবাইকে ছাপিয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছে।’
২০২০ সালে করোনার আগে রিয়ালের দাম ৩.৫ বিলিয়ন ইউরো নির্ধারণ করেছিল ফুটবল বেঞ্চমার্ক। বিশাল অঙ্কের ক্ষতির পরও স্প্যানিশ ক্লাবটি হাতেগোনা কয়েকটি ক্লাবের একটি, যারা করোনার মধ্যেও লাভের মুখ দেখেছে। বিশ্লেষণে বলা হয়েছে, ২০২২ সালের শেষ ও পরের বছরের শুরুতে করোনার ক্ষতি কাটিয়ে বড় অঙ্কের লাভ দেখবে রিয়াল। শুধু রিয়ালই নয়, আগামী বছরের শুরুতে করোনায় ক্ষতিগ্রস্ত ক্লাবগুলো নিজেদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে বিশ্বাস ফুটবল বেঞ্চমার্কের।
চিরপ্রতিদ্বন্দ্বীদের সুসময়ে মূল্য হারিয়েছে বার্সেলোনা। ২.৮ বিলিয়নে ইউরোপের তৃতীয় দামি ক্লাবের তালিকায় আছে বার্সা। ২.৯ বিলিয়ন ইউরোতে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। করোনার সময়ে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল এ দুটি দল। মাথার ওপর ঝুলে আছে বড় অঙ্কের ঋণের বোঝা। ২.৫৬ বিলিয়ন ইউরোতে যৌথভাবে পাঁচে বায়ার্ন মিউনিখ ও লিভারপুল।
সেরা ৩২ দলের মধ্যে ১০ দলই ইংলিশ প্রিমিয়ার লিগের। মৌসুমে ৫.১ বিলিয়ন ইউরো লাভে বাকি চার লিগের তুলনায় অনেকটাই এগিয়ে প্রিমিয়ার লিগ। প্রথমবারের ২ বিলিয়নি ক্লাবে ঠাঁই পেয়েছে ফুটবলের নব্য ধনী পিএসজি। ২.১৩ বিলিয়ন ইউরোতে আছে আট নম্বর স্থানে।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২১ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
৩০ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে