স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ করতে ফুটবল কোচদের ম্যাচের সময় চুইংগাম চিবোতে দেখা যায়। কাল প্যারিসে আনচেলত্তিকেও ম্যাচের প্রায় পুরো সময় ডাগআউটে চুইংগাম চিবোতে দেখা গেছে। বড় ম্যাচের চাপ বুঝি একেই বলে। এই চাপ জয় করে শুধু দলকেই ১৫তম শিরোপা জেতাননি, নিজেকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যে উচ্চতায় শুধুই তিনি।
ইতিহাসে প্রথম ও একমাত্র কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে লা লিগা চ্যাম্পিয়ন করে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সব কটিতে শিরোপা আগেই জিতেছেন। এবার গড়লেন আরেক কীর্তি। প্রথম কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে লিখলেন নতুন ইতিহাস। ফাইনালের আগে সর্বোচ্চ ৩ চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলির পাশে নাম ছিল আনচেলত্তির। কিন্তু এখন সবাইকে ছাড়িয়ে চূড়ায় ‘ডন’ আনচেলত্তি।
এসি মিলানের দায়িত্বে থাকার সময় ২০০৩ সালে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার স্বাদ পান আনচেলত্তি। একই দলের হয়ে নিজের দ্বিতীয় শিরোপা জেতেন ২০০৭ সালে। এরপর ২০১৪ সালে রিয়ালকে ইউরোপাসেরা বানানোর পর এবারও এই ৬২ বছরের কোচের হাত ধরে ইউরোপ-সেরার স্বীকৃতি পেল রিয়াল। এই জায়গায় আরেকটি রেকর্ড গড়েছেন আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়নস লিগ জিতলেন এই ইতালিয়ান কোচ।
রেকর্ড গড়াকে অভ্যাসে পরিণত করেছেন আনচেলত্তি। নিজেকেও তাই মনে করেন রেকর্ড গড়া মানুষ। শিরোপা নিশ্চিতের পর তিনি বলেন, ‘গত বছর এই দলে ফেরার সুযোগ হয়েছিল। দারুণ একটা মৌসুম কাটালাম। রিয়াল চমৎকার একটি ক্লাব এবং উঁচু মানের ও শক্ত মানসিকতার খেলোয়াড় রয়েছে দলটির।’
ইউরোপ-সেরার মুকুট পরে অবিশ্বাস্য লাগছে আনচেলত্তির। ম্যাচ শেষে রিয়ালের ৬২ বছর বয়সী কোচ বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা বেশ ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতেছি। এবার যে ম্যাচগুলো আমরা খেলেছি, এ প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য দল আমরাই। আমরা খুব খুশি। আর কী-ই বা বলতে পারি। এর বেশি কিছু বলার নেই।’
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৯ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১১ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১২ ঘণ্টা আগে