
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পর্নোগ্রাফির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কামরুল হাসান (৩৫) ও তাঁর দুই স্ত্রী। তাঁরা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পর্নোগ্রাফি ও অসামাজিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাতে কামরুল নিজেকে ‘মতপ্রকাশ’ নামের এক নিউজ পোর্টালের সাংবাদিক দাবি করতেন।
পুলিশ জানায়, কামরুলের স্ত্রী থাকার পরেও সে এক সন্তানের জননী এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রায় এক বছর আগে তাঁরা পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁরা নিয়মিত পর্ন ভিডিও তৈরি করে বিভিন্ন পর্নসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অর্থ উপার্জন শুরু করেন।
পুলিশ আরও জানায়, এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হওয়া ব্যক্তিদের বাড়িতে এনে স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করে ভিডিও ধারণ ও তরুণীদের বাড়িতে এনে অনৈতিক কার্যকলাপ পরিচালনা করত। ক্ষেত্রবিশেষে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি তাঁরা বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করলে অর্থের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এরপরই পর্ন ভিডিও ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি জানাজানি হয়। গতকাল পুলিশ কামরুল হাসান ও তাঁর দুই স্ত্রীকে আটক করে।
স্থানীয়দের অভিযোগ, কামরুল ও তাঁর দুই স্ত্রী পর্ন ভিডিও তৈরি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। সামাজিক অবক্ষয় রোধে দ্রুত তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতানির মামুন মুন বলেন, ‘পর্ন ভিডিও তৈরি ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

কর্ণফুলী নদীর কান্না থামছে না। নদী তীর দখল করে গড়ে উঠেছে দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা। সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলেছে দখলদারের হাত। এ অবস্থায় নদী ও পরিবেশ বাঁচাতে ১০টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন আজ শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় মানববন্ধন করেছে।
৩ মিনিট আগে
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় হজরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াক্ফ এস্টেট মাজার ও মসজিদ এবং ৩৫-৪০টি দোকানের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে থানার ওসিসহ আহত হয়েছেন অন্তত ৩০ থেকে ৩৫ জন।
১৪ মিনিট আগে
ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়া থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন ও পেনাল কোডে মামলা হয়েছে।
২৭ মিনিট আগে
বিএনপি বলেছিল—নির্বাচন হলে দেশের সব সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু নির্বাচনের পরও দেশের পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। বরং খুনের রেশ একই আছে, চাঁদাবাজি কয়েক গুণ বেড়েছে এবং বিভিন্ন দপ্তরে সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে।
৩৬ মিনিট আগে