টানেলের দিকে ধীর পায়ে হাঁটছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যামেরাও যেন ছাড়তে চাইছিল না তাঁকে। করিডর পেরিয়ে ড্রেসিংরুমের দরজা পর্যন্ত অনুসরণ করা সেই দৃশ্যের বিপরীতে মাঠে তখনও উৎসবে মেতে স্পেনের ফুটবলাররা। একই মুহূর্তে ধরা পড়ছিল দুই ভিন্ন অনুভূতি—একদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার উল্লাস, অন্যদিকে এক কিংবদন্তির বিশ্বকাপ-স্বপ্নের শেষ। স্পেন ১–০ গোলের জয়ে শেষ আট নিশ্চিত করেছে, আর সেই পরাজয়ের মধ্য দিয়েই বিশ্বকাপের মঞ্চে শেষ হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পথচলা।
ডালাস স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি দীর্ঘ সময় গোলশূন্য ছিল। স্পেন বলের দখলে এগিয়ে থাকলেও পর্তুগাল রক্ষণে ছিল বেশ গোছানো। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল। কিন্তু নির্ধারিত সময়ের যোগ করা সময়ের প্রথম মিনিটে সেই সমীকরণ বদলে দেন মিকেল মেরিনো। ফেরান তোরেসের পাস থেকে করা তাঁর একমাত্র গোলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন।
অবশ্য গোল হজমের পর সমতায় ফেরার সুযোগও পেয়েছিল পর্তুগাল। কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি রবার্তো মার্তিনেসের দল। পরে হয়তো তাদের আক্ষেপ থাকবে, পিছিয়ে পড়ার আগেই যদি আক্রমণে আরও সাহসী হতে পারত!
শেষ পর্যন্ত অবশ্য সেই আক্ষেপে আর কিছু বদলায়নি। স্পেন উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।
শেষ বাঁশি বাজার পর স্পেনের ফুটবলাররা যখন জয়ের আনন্দে মেতে ওঠেন, তখন পর্তুগাল শিবিরে নেমে আসে হতাশা। রোনালদো ধীর পায়ে মাঠ ছেড়ে টানেলের দিকে হাঁটতে থাকেন। সম্প্রচারে টেলিভিশনের ক্যামেরাও অনুসরণ করে তাঁর প্রতিটি পদক্ষেপ। করিডর পেরিয়ে ড্রেসিংরুম পর্যন্ত সেই দৃশ্যই ছিল ম্যাচ-পরবর্তী সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। তাঁকে সান্ত্বনা দিতে আসেন স্পেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল।

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে। যেটা অনর্থক বলেই মনে হচ্ছে ভুটিয়ার কাছে।
৩৩ মিনিট আগে
ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে এভাবে বাজেভাবে হারের পর তোপের মুখে পড়েছে ক্রিকেটের অন্যতম পরাশক্তিরা। কামিন্সদের ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা।
২ ঘণ্টা আগে
২০২২ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় আড়াই বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিলেকারত্নে। নতুন দায়িত্বে এসএলসির ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে সিনিয়র দলের ব্যাটারদের নিয়ে কাজ করবেন তিলকারত্নে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, দলের কেন্দ্রীয় প্রস্তুত
৩ ঘণ্টা আগে
বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় হুলিয়ান আলভারেসের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সম্পর্ক তলানিতে ঠেকেছে। লা লিগার প্রথম ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক স্লোগান দেওয়ার পর এবার ক্লাবের অনুশীলনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ সমর্থকেরা।
৪ ঘণ্টা আগে