গত বছরের সেপ্টেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে এসেও সিরিজ না খেলে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ ঘটনায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) ক্ষতিপূরণ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
ক্ষতিপূরণের পরিমাণ কত তা জানানো না হলেও সূত্র বলছে, পিসিবি এখন আগামী বছরের নিউজিল্যান্ডের পাকিস্তান সফর থেকে বিপুল পরিমাণ লভ্যাংশ ঘরে তুলতে পারবে, যেখানে সাদা বলের ১০টি ম্যাচ খেলার কথা রয়েছে।
এই ক্ষতিপূরণ প্রদানের মধ্য দিয়ে দুই বোর্ডের শীতল হয়ে পড়া সম্পর্কও ফের উষ্ণ হবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে আগামী অক্টোবরে বিশ্বকাপ সামনে রেখে নিউজিল্যান্ডের প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ খেলার ব্যাপারেও সম্মতি দিতে যাচ্ছে পিসিবি।
অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময়সূচি নির্ধারণ করার পর পিসিবি নিউজিল্যান্ডের প্রস্তাবিত সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে জানা গেছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরের ১৭ তারিখ ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে নিরাপত্তার কথা বলে সফর বাতিল করে দেশে ফিরে যায়। কিউই বোর্ডের এভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি পিসিবি। তবে এবার নতুন করে সম্পর্ক মেরামতে জোর দিচ্ছে দুই বোর্ড।
খেলা সম্পর্কিত পড়ুন:

ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকলেও নেইমারের সময় কাটছে বেঞ্চ গরম করেই। সিংহভাগ সময় মাঠের বাইরে থাকায় রীতিমতো বিরক্ত এই ফরোয়ার্ড—এমনটাই জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিরক্ত হলেও নেইমার নিজের আচরণে পেশাদারিত্ব বজায় রেখেছেন বলে জানিয়েছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি পেনাল্টিকে ঘিরে এবার তৈরি হয়েছে ভিন্ন ধরনের আলোচনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করার আগে পর্তুগিজ মহাতারকা ‘বিসমিল্লাহ’ বলেছিলেন কি না, সেটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। যদিও এই প্রসঙ্গে রোনালদো নিজে কোনো মন্তব্য করেননি। তবু ভাইরাল একটি ভিডিও
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক পারফরম্যান্সের পর ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন দলটির প্রধান কোচ হং মিয়ুং বো। একদল উগ্র সমর্থকের কাছ থেকে একের পর এক প্রাণনাশের হুমকি পাওয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামার আগে মিসর দলের সঙ্গে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। হোটেলে নিরাপত্তাকর্মী ও দলটির কর্মকর্তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
৫ ঘণ্টা আগে