১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়ে নিরাপত্তার কারণে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। কিউইদের সফর বাতিলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। দেশটির একাধিক সাবেক ক্রিকেটাররাও এই নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। এবার নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও জানালেন, সিরিজটি না হওয়ায় হতাশ হয়েছেন তিনিও।
বাংলাদেশ সফর শেষে একই দল গিয়েছিল পাকিস্তানে। সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর দিন সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। অপেক্ষা ছিল শুধু মাঠে নামার। কিন্তু ম্যাচ শুরুর ১০ মিনিট আগে আসে সফর বাতিলের ঘোষণা। পরে দ্রুত পাকিস্তান ছাড়তে হয় নিউজিল্যান্ডকে। পাকিস্তান ছেড়ে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে সফর বাতিল প্রসঙ্গে ল্যাথাম বলেছেন, ‘সিরিজ বাতিল হওয়া তাদের (পাকিস্তান ও তাদের সমর্থক) জন্য খুবই হতাশার।’
নিউজিল্যান্ডের পাকিস্তান সফর নিয়ে খুবই আশাবাদী ছিল পাকিস্তান ক্রিকেট। বিশেষ করে বাবর আজমের উচ্ছ্বাসটা ছিল চোখে পড়ার মতো। ল্যাথাম বলেছেন, ‘আমাদের এই সফর নিয়ে তারা খুব গর্বিত ছিল। বাবরের সঙ্গে ক্যাপ্টেন রাউন্ডের সময় দেখেছি, তিনি আন্তর্জাতিক ক্রিকেট (ঘরের মাঠে) ও আমাদের সেখানে পেয়ে কতটা খুশি ছিলেন। বাবর খুব উচ্ছ্বসিত ছিলেন।’
শুধু বাবর নন, দীর্ঘদিন পর পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে রোমাঞ্চিত ছিলেন ল্যাথামও। এই সফর তাঁর কাছে বিশেষ এক সফরই ছিল। শেষ পর্যন্ত সবকিছু ভেস্তে গেলেও ল্যাথাম পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন, ‘১৮ বছর পর আমাদেরও সেখানে (পাকিস্তানে) যাওয়া ঐতিহাসিক এক মুহূর্ত ছিল। সফরের অংশ হওয়া ছিল বিশেষ কিছু। কিন্তু এখন সব বদলে গেছে। সফর বাতিলের সিদ্ধান্তের পর আমরা যখন সেখানে ছিলাম, তারা তখনো দারুণভাবে কাজ করেছে। হোটেলে নিরাপদে রেখেছিল আমাদের। সবকিছুর জন্য তাদের ধন্যবাদ দিতেই হবে।’

ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকলেও নেইমারের সময় কাটছে বেঞ্চ গরম করেই। সিংহভাগ সময় মাঠের বাইরে থাকায় রীতিমতো বিরক্ত এই ফরোয়ার্ড—এমনটাই জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিরক্ত হলেও নেইমার নিজের আচরণে পেশাদারিত্ব বজায় রেখেছেন বলে জানিয়েছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি পেনাল্টিকে ঘিরে এবার তৈরি হয়েছে ভিন্ন ধরনের আলোচনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করার আগে পর্তুগিজ মহাতারকা ‘বিসমিল্লাহ’ বলেছিলেন কি না, সেটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। যদিও এই প্রসঙ্গে রোনালদো নিজে কোনো মন্তব্য করেননি। তবু ভাইরাল একটি ভিডিও
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক পারফরম্যান্সের পর ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন দলটির প্রধান কোচ হং মিয়ুং বো। একদল উগ্র সমর্থকের কাছ থেকে একের পর এক প্রাণনাশের হুমকি পাওয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামার আগে মিসর দলের সঙ্গে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। হোটেলে নিরাপত্তাকর্মী ও দলটির কর্মকর্তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
৬ ঘণ্টা আগে