জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ১৩ বছর। ছিলেন দলের অধিনায়ক। ক্লাব ফুটবলে মনোযোগ বাড়াতে তাই জাতীয় দল গ্যাবন থেকে অবসরের ঘোষণা দিলেন বার্সেলোনা ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং।
২০০৯ সালে গ্যাবনের হয়ে অভিষেক হয়েছিল অবামেয়াংয়ের। দেশটির হয়ে খেলেছেন ৭২ ম্যাচ। করেছেন ৩০ গোল। এবারের আফ্রিকা কাপ ন্যাশনসের দ্বিতীয় পর্ব থেকেই বাদ পড়েছে গ্যাবন। দেশকে আর কিছু দেওয়ার নেই জানিয়ে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন অবা।
গ্যাবন ভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে নিজের বিদায়ের কথা জানিয়েছেন বার্সা তারকা। লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছর গর্বের সঙ্গে আমার দেশের প্রতিনিধিত্ব করার পর আমি জাতীয় দলে ইতি টানছি। আমার ভালো-খারাপ সময়ে সব সময় অকুণ্ঠ সমর্থনের জন্য গ্যাবনিজ সমর্থকদের ধন্যবাদ। এই দলের হয়ে দারুণ সব স্মৃতি আছে। জাতীয় দলের সব কোচ, স্টাফ, খেলোয়াড়দেরও ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য।’
অবামেয়াংয়ের বাবাও ছিলেন গ্যাবন জাতীয় দলের অধিনায়ক। পিতার মতো জাতীয় দলের অধিনায়কত্ব করতে পারায় তৃপ্তি ছেলের লেখায়, ‘আমি বাবার কাছে কৃতজ্ঞ। তিনিই আমার মনে জাতীয় দলে খেলার স্বপ্নটা বুনে দিয়েছিলেন। আশা করি জাতীয় দলের জার্সি চাপিয়ে তাঁকে গর্বিত করতে পেরেছি।’
আফ্রিকা কাপ ন্যাশনসের আগে করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় টুর্নামেন্টে খেলতে পারেননি অবামেয়াং। দলের সেরা তারকাকে ছাড়াই দ্বিতীয় পর্বে উঠলেও বুরকিনা ফাসোর কাছে বিদায় নেয় গ্যাবন।

টুর্নামেন্ট সামনে রেখে বিকেএসপিতে শুরু হয়েছে নিবিড় অনুশীলন। গত ১ মে ছেলেদের ক্যাম্প শুরু হওয়ার পর ৫ মে থেকে শুরু হচ্ছে মেয়েদের প্রস্তুতি। ছেলেরা এবার গ্রুপ ‘বি’তে মোকাবিলা করবে পাকিস্তান, মালয়েশিয়া ও চীনকে। গত বছর টুর্নামেন্টের অভিষেকেই ব্রোঞ্জ জেতা বাংলাদেশের মেয়েদের লড়তে হবে শক্তিশালী জাপান ও চীন
২ ঘণ্টা আগে

দেশের ক্রিকেটের উন্মাদনায় ভাটা পড়ছে একটু একটু করে। বাংলাদেশ দল আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন ভক্তরা। বিষয়টি অকোপটে স্বীকার করে নিলেন তাওহীদ হৃদয়। দর্শকদের আগ্রহ কমায় নিজেদের ঘাড়ে দায় চাপালেন এই ব্যাটার।
৬ ঘণ্টা আগে
একটা সময় আর্জেন্টিনা দলের নিয়মিত মুখ ছিলেন গঞ্জালো হিগুয়েইন। লা আলবিসেলেস্তেদের হয়ে তিনটি বিশ্বকাপও খেলেছেন। ২০২২ সালের পর আর বুট পায়ে মাঠে নামেননি সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার। মাঠে না দেখা গেলেও এবার একটি ছবিকে কেন্দ্র করে খবরের শিরোনাম হলেন হিগুয়েইন।
৭ ঘণ্টা আগে