নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সার্ভিস ডেলিভারি বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগের নাম: সার্ভিস ডেলিভারি।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
পদসংখ্যা: একটি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন ইইই/সিএসই/ইসিই/আইটি/আইসিই/ইটিই।
অভিজ্ঞতা: ৩–৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট ও উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।










