তিন দশকের পুরোনো মামলায় সাবেক ভারতীয় ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর রাস্তায় গাড়ি সরানোকে কেন্দ্র করে গুরনাম সিংকে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছিল সিধুর বিরুদ্ধে। সেই আঘাতেই শেষ পর্যন্ত মৃত্যু হয় গুরুতর আহত গুরনামের। হত্যা মামলা হয় ভারতের সাবেক ওপেনারের বিরুদ্ধে।
৩৪ বছর আগে সেই দুর্ঘটনায় প্রথমে অল্প জরিমানায় পার পেয়েছিলেন সিধু। ১৯৯৯ সালে পাতিয়ালা ট্রায়ালে উপযুক্ত প্রমাণের অভাবে মুক্তি পান তিনি। পরে ইচ্ছাকৃতভাবে আঘাতের মামলা করা হয় নিহতের পরিবার থেকে। ২০০৬ সালে সিধুকে ১ লাখ রুপি জরিমানা ও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ২০০৬ সালে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন সিধু। ১৬ বছর পর সিধুকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতির মাঠেই ব্যস্ত থেকেছেন সিধু। ছিলেন পাঞ্জাব প্রদেশের কংগ্রেসের প্রধান। আদালতের এই রায়ের পর রাজনীতির ময়দান থেকে অবসরে যেতে হতে পারে তাঁকে।
খেলা সম্পর্কিত পড়ুন:

বাংলাদেশের কাছে দুবাইয়ে গত পরশু ৭১ রানে হেরেছে ইন্দোনেশিয়া। ব্যাটারদের ব্যর্থতায় নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৫৮ রানে গুটিয়ে যায় ইন্দোনেশিয়া। আজ টিকে থাকার লড়াইয়ে ইন্দোনেশিয়া খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাইয়ে শুরু হবে শ্রীলঙ্কা-ইন্দোনেশিয়া নারী এশিয়া কাপের ম্যা
১৭ মিনিট আগে
চেলসির সঙ্গে সম্পর্ক শেষই হয়ে গেল এনসো ফের্নান্দেসের। তবে চেলসি ছাড়লেও ইংল্যান্ডের ফুটবল ছাড়ছেন না। নাম লেখালেন ইংল্যান্ডের আরেক বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটিতে। সিটিজেনদের সঙ্গে তাঁর চুক্তিটা ২০৩১ সাল পর্যন্ত।
১ ঘণ্টা আগে
এক মাসও বাকি নেই। ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে ২০তম এশিয়ান গেমস। এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে বাংলাদেশের পতাকা উড়বে ২২টি ডিসিপ্লিনে। আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, হকি, কাবাডি, কারাতে, টেবিল টেনিস, সাঁতার, সার্ফিং, শুটিং, ভারোত্তোলন, ক
১ ঘণ্টা আগে
হামজা চৌধুরী এখন শেফিল্ড ইউনাইটেডের। এই ক্লাবটির হয়ে যে একেবারে তিনি নতুন, তা নয়। এর আগে ধারেও খেলেছেন। এবার তিনি স্থায়ীভাবে ফিরলেন শেফিল্ডে। ফেরার রাতেই রুদ্ধশ্বাস জয়ের স্বাক্ষী হলেন বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার
২ ঘণ্টা আগে