বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সক্রিয় ক্রিকেটাররা। কেউ কেউ ক্রিকেটের ব্যস্ত সময়ের ফাঁকেই মাতিয়ে রাখেন ইনস্টাগ্রাম-টিকটক। এই যেমন শিখর ধাওয়ানের কথা বলা যেতে পারে, পুষ্পা সিনেমার সেই ভাইরাল স্টেপ নকল করা কিংবা টিকটকে কোনো সিনেমার সংলাপ বলা, সবকিছুতেই দর্শকদের প্রায় বিনোদিত করেন ভারতীয় ওপেনার। এবার বলিউডে নাম লিখিয়েছেন ধাওয়ান।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবার একটু বড় পরিসরে কিছু একটা করে ফেলেছেন ধাওয়ান। শোনা যাচ্ছে, বাইশ গজের তারকাকে এবার দেখা যাবে রূপালি পর্দায়। এ বছরই নাকি মুক্তি পেতে পারে ধাওয়ান অভিনীত প্রথম সিনেমা।
পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে শুটিংও শেষ করেছেন ধাওয়ান। তবে পুরো বিষয়টিই গোপন রাখা হয়েছে। কোনো অতিথি চরিত্রে কম সময়ের জন্য নয়, জনপ্রিয় এই ক্রিকেটার সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।
সিনেমার সঙ্গে জড়িত এক ব্যক্তি পিঙ্কভিলায় জানিয়েছেন, ‘অভিনেতাদের প্রতি বরাবর সম্মান জানাতেন ধাওয়ান। এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর ও সহজেই রাজি হয়ে যায়। নির্মাতাদের মনে হয়েছে, সংশ্লিষ্ট চরিত্রের জন্য ধাওয়ান একদম মানানসই। কোনো ছোট চরিত্র নয়, পূর্ণ দৈর্ঘ্যের চরিত্রেই দেখা যাবে ওঁকে। বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ধাওয়ান। চলতি বছরের কোনো এক সময় মুক্তি পাবে ছবি।’
এমনিতেই বলিউড তারকা অক্ষয় কুমারের ভালো বন্ধু শিখর ধাওয়ান। গত বছর অক্টোবরে রাম সেতু সিনেমার সেটে অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছিল ধাওয়ানকে। অনেক অনুষ্ঠানে রণবীর সিংয়ের সঙ্গেও দেখা গেছে গাব্বার খ্যাত এই ভারতীয় ক্রিকেটারকে।

নেইমারকে নিয়ে আলোচিত ঘটনা যেন কখনো শেষ হওয়ার নয়। কখনো তিনি কোনো ঘটনার মাধ্যমে ‘লাইমলাইটে’ আসেন, কখনোবা তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটে যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এবার ব্রাজিলের সাবেক ফরোয়ার্ডের কাছ থেকে জার্সি নেওয়ার পর হেনস্তার শিকার হয়েছে এক খুদে ভক্ত।
৬ মিনিট আগে
আর্জেন্টিনা দলে লিওনেল মেসি এখন অতীত। গত পরশু সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে যা করেছেন, তা কি আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা এত সহজে ভুলতে পারবেন! অনেকের মতো মেসিভক্ত লিটন দাসও আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে আবেগঘন পোস্ট দ
১ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে দুবাইয়ে গত পরশু ৭১ রানে হেরেছে ইন্দোনেশিয়া। ব্যাটারদের ব্যর্থতায় নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৫৮ রানে গুটিয়ে যায় ইন্দোনেশিয়া। আজ টিকে থাকার লড়াইয়ে ইন্দোনেশিয়া খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাইয়ে শুরু হবে শ্রীলঙ্কা-ইন্দোনেশিয়া নারী এশিয়া কাপের ম্যা
১ ঘণ্টা আগে
চেলসির সঙ্গে সম্পর্ক শেষই হয়ে গেল এনসো ফের্নান্দেসের। তবে চেলসি ছাড়লেও ইংল্যান্ডের ফুটবল ছাড়ছেন না। নাম লেখালেন ইংল্যান্ডের আরেক বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটিতে। সিটিজেনদের সঙ্গে তাঁর চুক্তিটা ২০৩১ সাল পর্যন্ত।
২ ঘণ্টা আগে