Ajker Patrika

নভেম্বরে জ্বালানি তেলের দাম জানাল সরকার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৯: ৩২
নভেম্বরে জ্বালানি তেলের দাম জানাল সরকার
ছবি: সংগৃহীত

নভেম্বর মাসেও ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে আগের নির্ধারিত দামেই বিক্রি হবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন।

আজ বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পত্র অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের এ দাম নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৬ অক্টোবরের চিঠির পরিপ্রেক্ষিতে নভেম্বর মাসের জন্যও ওই দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত