Ajker Patrika

কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৭: ২১
কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির স্ট্রাকচার্ড ফিন্যান্স বিভাগে ‘সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। এর মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

বিভাগ: স্ট্রাকচার্ড ফিন্যান্স (আপ টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার)

পদের নাম: সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, প্রকৌশল বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এমবিএ অথবা ফিন্যান্সে মাস্টার্স ডিগ্রি থাকলে বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত