ফেয়ারব্রেক টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশে ফিরেই রুমানা আহমেদের ঝলক। নারীদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই স্পিনার অলরাউন্ডার।
বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ সিটি ক্লাব মহিলা দলের বিপক্ষে ৭ উইকেটে ২৬৮ রান করে রুমানার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রুমানা একাই করেছেন অপরাজিত ১২৮ রান।
প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মোহামেডানকে পথ হারাতে দেননি রুমানা। পাঁচে ব্যাট করতে নেমে ৯০ বলে তুলেছেন শতক। ১৮ চার ও দুই ছক্কায় সাজানো ইনিংসে সাজানো তাঁর দুর্দান্ত ইনিংসটি।
দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টোয়েন্টিতে দল বার্মি আর্মিকে রানার্সআপ করে সোমবার দেশে ফেরেন রুমানা। বার্মি আর্মির হয়ে সাত ম্যাচে করেছেন ৬৩ রান। ব্যাটিংয়ে খুব উজ্জ্বল না হলেও ৭ উইকেট নিয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার।

নেইমারকে নিয়ে আলোচিত ঘটনা যেন কখনো শেষ হওয়ার নয়। কখনো তিনি কোনো ঘটনার মাধ্যমে ‘লাইমলাইটে’ আসেন, কখনোবা তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটে যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এবার ব্রাজিলের সাবেক ফরোয়ার্ডের কাছ থেকে জার্সি নেওয়ার পর হেনস্তার শিকার হয়েছে এক খুদে ভক্ত।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা দলে লিওনেল মেসি এখন অতীত। গত পরশু সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে যা করেছেন, তা কি আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা এত সহজে ভুলতে পারবেন! অনেকের মতো মেসিভক্ত লিটন দাসও আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে আবেগঘন পোস্ট দ
২ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে দুবাইয়ে গত পরশু ৭১ রানে হেরেছে ইন্দোনেশিয়া। ব্যাটারদের ব্যর্থতায় নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৫৮ রানে গুটিয়ে যায় ইন্দোনেশিয়া। আজ টিকে থাকার লড়াইয়ে ইন্দোনেশিয়া খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাইয়ে শুরু হবে শ্রীলঙ্কা-ইন্দোনেশিয়া নারী এশিয়া কাপের ম্যা
২ ঘণ্টা আগে
চেলসির সঙ্গে সম্পর্ক শেষই হয়ে গেল এনসো ফের্নান্দেসের। তবে চেলসি ছাড়লেও ইংল্যান্ডের ফুটবল ছাড়ছেন না। নাম লেখালেন ইংল্যান্ডের আরেক বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটিতে। সিটিজেনদের সঙ্গে তাঁর চুক্তিটা ২০৩১ সাল পর্যন্ত।
৩ ঘণ্টা আগে