ভারত থেকে ইমেইলের মাধ্যমে পাকিস্তান সফররত নিউজিল্যান্ড ক্রিকেট দলকে হুমকি দেওয়া হয়েছিল। এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। গতকাল বুধবার তিনি এমন দাবি করেন।
গত শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ছিল দুই দলের। কিন্তু নিরাপত্তা হুমকির কথা জানিয়ে শুক্রবার প্রথম ওয়ানডে শুরুর কিছুক্ষণ আগে পুরো সফরই বাতিল করে দিয়েছে নিউজিল্যান্ড।
ইসলামাবাদে সাংবাদিকদের পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ভারত ভিপিএন-এর মাধ্যমে সিঙ্গাপুরের লোকেশন ব্যবহার করে ইমেইলটি পাঠায়।
এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
পাকিস্তানের তথ্যমন্ত্রী জানায়, ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফরে আসবে। এই সফর নিয়ে তাদেরকেও হুমকি দেওয়া হয়েছে। তবে এই হুমকিটি ভুয়া বলে দাবি করেছেন ফাওয়াদ চৌধুরী।

মোনাকোর একটি আবাসিক ভবনে পার্সেল বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ইউক্রেনের ৩৯ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজোভস্কাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক তল্লাশি শুরু হয়েছে। মোনাকোর ডেপুটি প্রসিকিউটর জানিয়েছেন, হামলার সময় তিনি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে তদন্তে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
৯ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
১০ ঘণ্টা আগে