
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত নদী ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো শান্ত (২৪) নামে একজন নিখোঁজ রয়েছেন...

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার বিকেলে দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

নরসিংদীর রায়পুরার মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চত্বরে গরু-ছাগলের হাট বসানোর অভিযোগে তালুকান্দি বাজারের ইজারাদার ফারুক মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। তিন কর্মদিবসের মধ্যে জবাব না দিলে ইজারা বাতিলসহ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে শিবপুর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান।