Ajker Patrika

অনিয়মের দায়ে রায়পুরায় চার হাসপাতাল-ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২১: ৫৩
অনিয়মের দায়ে রায়পুরায় চার হাসপাতাল-ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা
রায়পুরায় হাসপাতাল, ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় লাইসেন্স নবায়ন না করায় ও কেবিন অপরিচ্ছন্ন রাখায় দুটি হাসপাতাল এবং অনিয়মের দায়ে দুটি ফার্মেসিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে খন্দকার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুরা বাজারের চারটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) মো. নজরুল ইসলাম ও নরসিংদী ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। রায়পুরা থানা-পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রায়পুরা বাজারের খন্দকার ডায়াগনস্টিক সেন্টার, আল-সাবাহ হাসপাতাল, খোকা ফার্মেসি ও বাংলাদেশ ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্সবিহীন ও অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনা, লাইসেন্স নবায়ন না থাকা, দুর্গন্ধযুক্ত ও অপরিচ্ছন্ন কেবিন, প্যাথলজি বিভাগে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র না থাকা এবং অপারেশন থিয়েটারের লাইট নষ্ট থাকার মতো অনিয়ম পাওয়া যায়।

ফার্মেসিগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন ও অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার সংরক্ষণ না করার বিষয়টি ধরা পড়ে।

মুনমুন পাল বলেন, এসব ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা এবং ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(গ) ধারায় মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত