
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদ্রাসায় অজু করার সময় বজ্রপাতে তিন ছাত্র নিহত হয়েছে। এ সময় আরও একজন ছাত্র আহত হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, আল্লাহর রহমতে আমার টাকার প্রতি কোনো লোভ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, আমি আপনার পূর্ণ সমর্থনে আছি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না থাকায় নরসিংদীর মনোহরদীতে পরিচালিত দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর গ্রামের একেএফ ব্রিকস ও চুলা গ্রামের মা ব্রিকসে এই অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় এইচ এম মস্তফা জোয়ারদার (৫২) নামের এক মাদ্রাসার সুপার নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মস্তফা জোয়ারদার মনোহরদী পৌর ৬ নম্বর ওয়ার্ডের সল্লাবাইদ এলাকার বাসিন্দা।