Ajker Patrika

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২১: ২৮
রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১
৭০ কেজি গাঁজাসহ রায়পুরায় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইসমাইল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর। এ সময় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদে জানা যায়, একটি মাইক্রোবাস মরজাল সেতু অতিক্রম করছে। পরে রায়পুরা থানা পুলিশের একটি দল উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় অভিযান চালায়। সেখানে পলাতক আসামি জামাল মিয়ার গ্যারেজের সামনে পাকা সড়কে মাইক্রোবাসটি থামানো হয়। পরে গাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ইসমাইল মিয়াকে আটক করা হয়। এ সময় মাইক্রোবাস থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১১-৪২১৬ নম্বরের সাদা রঙের পুরোনো টয়োটা নোয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত