Ajker Patrika

আড়িয়াল খাঁ নদের তীরে পড়ে ছিল হাত-পা বাঁধা বস্তাবন্দী যুবকের লাশ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আড়িয়াল খাঁ নদের তীরে পড়ে ছিল হাত-পা বাঁধা বস্তাবন্দী যুবকের লাশ
আড়িয়াল খাঁ নদের তীরে পড়ে ছিল হাত-পা বাঁধা বস্তাবন্দী যুবকের লাশ। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন নদীর তীরে হলুদ রঙের একটি বস্তার ভেতরে মরদেহ দেখতে পান। পরে তাঁরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে মরদেহ উদ্ধার করে। এ সময় যুবকের দুই হাত টেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারণা, তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মরদেহটি নদীর তীরে ফেলে রেখে গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় পচাগলা মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত