Ajker Patrika

রায়পুরায় চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রকল্পকর্মীদের কর্মবিরতি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রকল্পকর্মীদের কর্মবিরতি
কর্মবিরতিকালে প্রকল্পের কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের সাসেক ডিএস-৪ ইউনিটের কর্মচারীরা চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাহমুদাবাদ এলাকায় মীর আক্তার হোসেন লিমিটেডের আওতাধীন সাসেক ডিএস-৪ প্রকল্পের কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এ সময় কর্মচারীরা দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত তাঁদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে বেতন ছাড়া পরিবারের ভরণপোষণ, বাসাভাড়া, সন্তানদের পড়াশোনা ও চিকিৎসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন কর্মচারীরা।

কর্মবিরতির সময় সাসেক ডিএস-৪ ইউনিটের ব্যবস্থাপককে না পেয়ে প্রকল্পের পরিকল্পনা শাখায় একটি লিখিত আবেদন জমা দেন কর্মচারীরা। আবেদনে চার মাসের বকেয়া বেতন দ্রুত একসঙ্গে পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অফিসে উপস্থিত অনেকে বক্তব্য দিতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত