বাফুফেতে সালাহউদ্দিনের চেয়ারে বসতে চান তিনি

বাফুফে নির্বাচন থেকে কাজী সালাউদ্দিনের সরে যাওয়ার ঘোষণা দিতেই জল্পনা-কল্পনা শুরু। কে হচ্ছেন পরবর্তী সভাপতি প্রার্থী? শনিবার বিকেল থেকেই তরফদার রুহুল আমিনের নামটাও শোনা যাচ্ছিল।
শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। রাজধানীর এক হোটেলে আজ বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। জয়ী হতে পারলে ফুটবলের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, ‘আমার লক্ষ্য থাকবে বিগত সভাপতি যা যা করতে পারেননি, সেটা করতে। ফুটবলকে বাণিজ্যিকীকরণ করতে চাই। ধীরে ধীরে দেশের ফুটবল এগিয়ে যাবে, সেটা করতে যেখানে যেখানে হাত দেওয়া দরকার সেটাই করব। যদি জয়ী হতে পারি একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ করা শুরু করব।’
২০১৫ সালে চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে ফুটবলের সঙ্গে তরফদার রুহুল আমিনের পথচলা শুরু হয়। তিনিই প্রথম পেশাদার ফুটবল ক্লাব সাইফ স্পোর্টিং গড়েন। সেই ক্লাব থেকে জাতীয় ফুটবল দলেও অনেক খেলোয়াড় উঠে আসে।
তরফদার রুহুল আমিনের অর্থায়নে জেলা-বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন কয়েক বছর খেলা পরিচালনা করে। ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়াও মহানগর ক্লাব পর্যায়েও অনেক অর্থ প্রদান করেছেন এই সংগঠক।
আরও খবর পড়ুন:
- ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া, কে জিতবে সিরিজ
- ভারত সিরিজেই ‘ভিন্ন’ এক সাকিবকে দেখা যাবে, আশা শান্তর
- ভারতের বিপক্ষে বাংলাদেশের আরেক হুমকি মরকেল
- ভারত কী চিন্তা করছে, সেটা বলতে পারছেন না শান্ত
- সংসদ সচিবালয় থেকে ৯০ লাখ টাকা খোয়া গেছে
- বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ৩য় ইউনিটের উৎপাদন শুরু
- ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ফারুক-ই-আজম
- বাংলাদেশকে ২০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
- রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
- শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- অবাস্তব স্বপ্ন দেখানো নেতৃত্ব থেকে সতর্ক থাকুন: বাংলাদেশের জনগণের প্রতি ফলকার তুর্ক
- ১ অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দর এলাকা নীরব ঘোষণা করা হবে






-6de71a-256x144.webp)


