
দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছেন জাতীয় দলের ফুটবলাররা। প্রথম দিনেই তাই বল নিয়ে বেশি কাজ করার চেয়ে শরীরকে ম্যাচের ধকল নেওয়ার উপযোগী করে তোলার দিকেই নজর কোচ টমাস ডুলির। আসিয়ান কাপের আগে হাতে থাকা সময়টুকু কাজে লাগাতে জাতীয় দলের অনুশীলন চলছে দুই বেলা। দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের দ

ক্লাব লাইসেন্সিংয়ের জন্য বসুন্ধরা কিংসকে আরও চার দিন সময় দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার নিষেধাজ্ঞা থাকায় নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করতে পারেনি গত মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়নরা।

২০২৬-২৭ মৌসুমে স্বাধীনতা কাপ, সুপার কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ আয়োজনের জন্য চাঁদপুর জেলা স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২২ আগস্ট থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত স্টেডিয়ামটি বাফুফের তত্ত্বাবধানে থাকবে।

মৌসুম শুরু হতে এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। বেশির ভাগ ক্লাবের অনুশীলনই শুরু হয়নি। জাতীয় দলেরও এখন কোনো ক্যাম্প নেই। এই অবসর সময়ে তাই দেশের বিভিন্ন প্রান্তের স্থানীয় টুর্নামেন্টে খেপ খেলায় ব্যস্ত জাতীয় দলের একঝাঁক ফুটবলার। কোথাও কাদামাখা মাঠ, কোথাও এবড়োখেবড়ো মাঠ—সেখানেই খেলছেন শেখ মোরসালিন, ফয়সাল আহমে