খেলোয়াড়

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ স্বাধীন তদন্তের দাবি
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার মতো যেসব অভিযোগ উঠেছে, তা স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠন ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স।

আন্তর্জাতিক হ্যান্ডবলে সাফল্য, বদলগাছীর ৩ খেলোয়াড় সংবর্ধিত
আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নেওয়া নওগাঁর বদলগাছী উপজেলার তিন নারী হ্যান্ডবল খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে বাংলাদেশ দলের রানার্সআপ হওয়ার সাফল্যে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

লাঠির ঝনঝনানিতে মুখর তেওতা জমিদারবাড়ি, দর্শনার্থীদের ঢল
পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।

আশ্রয়প্রার্থী দুই ইরানি নারী ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া
ইরানে ফিরে গেলে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া দুই ইরানি নারী ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ ও আতেফেহ রামেজানিসাদেহ অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন। নতুন নাগরিকত্ব পাওয়াকে তাঁরা নিজেদের জীবনের এক গুরুত্বপূর্ণ ও আবেগঘন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।












