
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনের সীমানা জটিলতা নিয়ে সৃষ্ট আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ম ম সিদ্দিক মিঞা (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতা জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ ১৭৫ দিনের কারাবাস থেকে মুক্তির পর জেলগেটেই তাঁকে বরণ করে নিয়েছেন আসনটিতে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
জানা যায়, রোববার (৮ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। এরপরেই জেলগেটে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন শহিদুল ইসলাম বাবুল। জেল থেকে মুক্তি পাওয়া সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে রয়েছেন এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এ ছাড়া তিনি ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) সংসদীয় আসনে কেটে নেওয়ার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন।
এ নিয়ে এলাকাবাসীর আন্দোলনের একপর্যায়ে গত বছরের ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে তাঁকে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। পরে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
কারামুক্তির পরে ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা বলেন, ‘আমার জেলমুক্তির জন্য নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রতি আমি কৃতজ্ঞ।’
অন্যদিকে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম ভাঙ্গার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেপ্তারকৃত আলগী ইউনিয়নের চেয়ারম্যানসহ সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করব। আলহামদুলিল্লাহ আজকে সিদ্দিক চেয়ারম্যান মুক্ত হলো। এই মামলায় বাকিদেরও দ্রুত আইনিপ্রক্রিয়া মুক্ত করা হবে।’
উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে অন্তর্ভুক্ত করে। এর প্রতিবাদে এলাকাবাসী দুই দফায় চার দিন ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে।
চার দিন অবরোধ চলার পরে আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সকাল-সন্ধ্যা ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই তাঁকে আটক করা হয়। পরবর্তীকালে তাঁকে পুলিশের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরে উচ্চ আদালতের মাধ্যমে ওই দুই ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ আসনে ফিরে আসে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুটি ইউনিয়নের বাসিন্দারা ফরিদপুর-৪ আসনেই ভোটাধিকার প্রয়োগ করেন।

স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ট্রেনে উঠে পড়ে দশ বছর বয়সী শিশু আবদুল্লাহ। এরপর আর তার বাড়ি ফেরা হয়নি। দীর্ঘদিন ধরে তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন স্বজনেরা।
১৯ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুর উপজেলার শালবনের গভীরে গড়ে ওঠা একটি অবৈধ সিসা তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগ। অভিযানে প্রায় ১৫ শতাংশ বনভূমি দখলমুক্ত করা হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের কালার বাজার এলাকার শালবনের ভেতরে এই যৌথ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে
দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত–২) মো. মোতাহার হোসেনের আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
মোহনপুরে জামায়াত কর্মী মো. আলাউদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ সোমবার নগরীর সাহেববাজার এলাকায় এ বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে