বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ম থেকে ২০তম গ্রেডের আটটি ক্যাটাগরিতে মোট ১৮টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর বয়স ২১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন ফি ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৪ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট -এ প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে।
অনলাইনে আবেদন করা যাবে আগামী ১০ আগস্ট ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন:

ময়মনসিংহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৬ ক্যাটাগরিতে ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১২তম থেকে ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী ১৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১১ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ফরেন সার্ভিস একাডেমির তিনটি পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে তিন ক্যাটাগরির পদে মোট ৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
১২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের আইটি বিভাগে ‘ট্রেইনি অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে