বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১০ম থেকে ২০তম গ্রেডের ১১ ক্যাটাগরিতে মোট ৪১টি জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২১ জুলাই থেকে। আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশল (মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন) স্থায়ী ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস।
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
২. পদের নাম ও সংখ্যা: সহকারী লাইব্রেরিয়ান (স্থায়ী) ১টি
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)
৩. পদের নাম ও সংখ্যা: বৈজ্ঞানিক সহকারী (স্থায়ী) ৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি পাস/বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা/প্রকৌশলীতে ডিপ্লোমা/দুই বছরের অভিজ্ঞতাসহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
৪. পদের নাম ও সংখ্যা: জুনিয়র মাঠ সহকারী (স্থায়ী) ১২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি)। পাশাপাশি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)।
৫. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী (স্থায়ী) ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)।
৬. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী-কাম-ক্যাশিয়ার (স্থায়ী) ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)।
৭. পদের নাম ও সংখ্যা: স্টোরকিপার (স্থায়ী) ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাস।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)।
৮. পদের নাম ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (স্থায়ী) ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৬০ ও ৪০ শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতিসহ এইচএসসি পাস।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৯. পদের নাম ও সংখ্যা: অডিটর (স্থায়ী) ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)।
১০. পদের নাম ও সংখ্যা: জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (স্থায়ী) ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি)। কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।
১১. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (স্থায়ী) ১২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাস্তব অভিজ্ঞতাসহ পঞ্চম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)।
বয়সসীমা: ২০ আগস্ট ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হবে।
আবেদন ফি: ১ নম্বর পদের আবেদন ফি ২২৩ টাকা। ২ নম্বর পদের আবেদন ফি ১৬৮ টাকা। ৩ থেকে ১০ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা। ১১ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬, বিকেল ৪টা।
সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে ‘সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
১২ ঘণ্টা আগে
উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্যালেন্ট অ্যাকুইজিশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার’ কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে।
১৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি অর্গানিক ফার্টিলাইজার অ্যান্ড সিড সেলস বিভাগে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৩ আগস্ট পর্যন্ত
১৪ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৪ আগস্ট পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে