৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ আগস্ট থেকে এই মৌখিক পরীক্ষা শুরু হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে প্রথম পর্যায়ে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌখিক পরীক্ষা ১১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে নির্ধারিত অনলাইন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি, রোল নম্বরভিত্তিক তালিকা এবং প্রয়োজনীয় নির্দেশনা পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

ভিভো বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে ‘রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় এবং অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ‘অফিস অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
স্বাস্থ্য ক্যাডারে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে...
১ দিন আগে