স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১১ থেকে ১৬তম গ্রেডের ১০ ক্যাটাগরিতে মোট ১৭৮ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৮ জুন থেকে। আবেদন করা যাবে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত। এইচএসসি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
১. পদের নাম ও সংখ্যা: স্বাস্থ্য পরিদর্শক ৮টি (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজি (স্যানিটারি ইন্সপেক্টরশিপ) বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা পাস হতে হবে।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: রেভিনিউ সুপারভাইজার ১৫টি (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: ওয়ার্ড সচিব ১৬টি (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৪. পদের নাম ও সংখ্যা: মশক নিয়ন্ত্রণ পরিদর্শক ৭টি (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৫. পদের নাম ও সংখ্যা: ভেটেরিনারি পরিদর্শক/জবাইখানা পরিদর্শক ১৮টি (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জীববিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন। বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভেটেরিনারি প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি ইনসার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৬. পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্ন পরিদর্শক ২৬টি (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাস।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৭. পদের নাম ও সংখ্যা: ইপিআই সুপারভাইজার ১০টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৮. পদের নাম ও সংখ্যা: স্প্রেম্যান সুপারভাইজার ৩৪টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৯. পদের নাম ও সংখ্যা: বাতি পরিদর্শক ১৫টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং বি/সি (গ) শ্রেণির বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
১০. পদের নাম ও সংখ্যা: লেজার কিপার ২৯টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের ডিগ্রি।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
বয়সসীমা: ১৭ জুলাই ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন ফি: ১ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১৬৮ টাকা। ২ থেকে ১০ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৭ জুলাই, ২০২৬; বিকেল ৪টা।
সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে ‘সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
১২ ঘণ্টা আগে
উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্যালেন্ট অ্যাকুইজিশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার’ কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে।
১৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি অর্গানিক ফার্টিলাইজার অ্যান্ড সিড সেলস বিভাগে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৩ আগস্ট পর্যন্ত
১৪ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৪ আগস্ট পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে