Ajker Patrika

হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
মুফাচ্ছিরুল ইসলাম মুফতি। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দিগ্ধ এবং আরও একটি মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার প্রধান ডাকঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক।

গ্রেপ্তার মুফাচ্ছিরুল ইসলাম মুফতি হবিগঞ্জ পৌরসভার ধানেশ্বরবাড়ী আবাসিক এলাকার মো. রইছ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মুফাচ্ছিরুল ইসলাম মুফতি হবিগঞ্জ সদর থানায় দায়ের করা গত ৪ জুনের একটি সন্ত্রাসবিরোধী মামলায় তদন্তে সন্দিগ্ধ ব্যক্তি। এ ছাড়া ৮ আগস্ট হবিগঞ্জ সদর থানায় দায়ের করা অপর আরেকটি মামলার এজাহারনামীয় আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত