Ajker Patrika

কর্ণফুলীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১১: ২৩
কর্ণফুলীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শাহ আলম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে একটি পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়।

গ্রেপ্তার শাহ আলম শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারহাট সেজ্যাগোষ্ঠীর বাড়ির মৃত জাফর আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে শাহ আলম শিশুটিকে ডেকে একটি পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে দোকান থেকে কিছু কিনে খাওয়ার জন্য ১০ টাকা দেন। এরপর নিপীড়ন চালান।

এ সময় মো. সাদ্দাম (৩৫) নামের এক স্থানীয় বাসিন্দাসহ আশপাশের লোকজন বিষয়টি দেখতে পান। পরে তাঁরা এগিয়ে এসে শাহ আলমকে হাতেনাতে আটক করেন এবং কর্ণফুলী থানা-পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত