বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন অনেকের। তবে সেই স্বপ্নপূরণের আগে সামনে আসে নানা প্রশ্ন—কত খরচ পড়বে, কোন বিশ্ববিদ্যালয় ভালো, ভর্তির যোগ্যতা কী, বৃত্তির সুযোগ আছে কি না, পড়াশোনা শেষে চাকরির সুযোগ কেমন, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, জীবনযাত্রার ব্যয় নিয়েও থাকে নানা সংশয়। তাই বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক তথ্য জানা জরুরি।
যুক্তরাজ্যে পড়াশোনা নিয়ে শিক্ষার্থীদের এমন কিছু প্রচলিত ধারণা রয়েছে, যেগুলোর অনেকটাই পুরোপুরি সঠিক নয়। এসব ভুল ধারণা দূর করে বাস্তব তথ্য তুলে ধরেছে ব্রিটিশ কাউন্সিল।
বাস্তবতা: বৃত্তি ও পরিকল্পনায় খরচ কমানো সম্ভব।
যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির সুযোগ রয়েছে। চিভেনিং স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, ব্রিটিশ কাউন্সিলের গ্রেট স্কলারশিপস এবং উইমেন ইন স্টেম স্কলারশিপস উল্লেখযোগ্য। এসব বৃত্তি উচ্চশিক্ষার খরচ কমাতে সাহায্য করে। মেধাবী শিক্ষার্থীদের জন্য খুলে দেয় উচ্চশিক্ষার দুয়ার। কোর্সের মেয়াদও খরচ কমাতে ভূমিকা রাখে। যুক্তরাজ্যের বেশির ভাগ স্নাতক ডিগ্রি শেষ করা যায় তিন বছরে। অনেক মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ এক বছর। ফলে দীর্ঘমেয়াদি কোর্সের তুলনায় টিউশন ফি ও জীবনযাত্রার খরচ কম হতে পারে। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ছাড়। পরিবহন, কেনাকাটা ও বিনোদনে এসব ছাড় দৈনন্দিন ব্যয় কমাতে সহায়তা করে।
বাস্তবতা: আবেদন করার আগে পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে।
যুক্তরাজ্যে পড়াশোনার পরিকল্পনা করা শিক্ষার্থীদের অনেকে অনলাইনে তথ্য খোঁজেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, বিভিন্ন পরামর্শমূলক প্ল্যাটফর্ম ঘেঁটে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। তবে সব প্রশ্নের উত্তর একার খুঁজতে হয় না। ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ওপেন ডের মতো আয়োজনে সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। এ ধরনের আয়োজনে যুক্তরাজ্যের ২৯টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশ নেন। এগুলোর মধ্যে রয়েছে রাসেল গ্রুপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ও। কোন কোর্স বেছে নেওয়া ভালো, বৃত্তির সুযোগ কোথায়, ভর্তির যোগ্যতা কী, স্টুডেন্ট ভিসার প্রক্রিয়া কেমন, যুক্তরাজ্যে শিক্ষার্থী জীবন কেমন হতে পারে—এসব বিষয়ে পাওয়া যায় ব্যক্তিগত পরামর্শ।
বাস্তবতা: ডিগ্রি শেষ হতে পারে নতুন ক্যারিয়ারের শুরু।
বিদেশে পড়াশোনার পর দেশে ফিরতে হবে—এমন ধারণা অনেক শিক্ষার্থীর। তবে যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে রয়েছে গ্র্যাজুয়েট রুট। ডিগ্রি সফলভাবে শেষ করার পর সর্বশেষ অভিবাসন নীতিমালা অনুযায়ী এই রুটে আবেদন করা যায়। এর মাধ্যমে যুক্তরাজ্যে থেকে কাজ করা বা চাকরি খোঁজার সুযোগ থাকে। ক্যারিয়ার গড়ার পথ আরও সহজ করতে বিশ্ববিদ্যালয়গুলোর রয়েছে ক্যারিয়ার-সেবা। অ্যালামনাই নেটওয়ার্ক ও নিয়োগদাতাদের সঙ্গে বিভিন্ন কার্যক্রমও থাকে। এসব সুযোগের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক কর্ম-অভিজ্ঞতা অর্জন করতে পারেন। নিজের পছন্দের ক্যারিয়ার নিয়েও এগোতে পারেন। যুক্তরাজ্যে পড়াশোনার সময় অর্জিত জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক যোগাযোগ ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশেও ক্যারিয়ার গড়তে কাজে লাগতে পারে।
বাস্তবতা: বিশ্ববিদ্যালয় ও কোর্সভেদে নিয়ম আলাদা। যুক্তরাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে আলাদা ফি দিতে হয়, এমন ধারণা ঠিক নয়। কিছু বিশ্ববিদ্যালয় বা নির্দিষ্ট প্রোগ্রামে আবেদন ফি রয়েছে। আবার অনেক প্রতিষ্ঠান আবেদন ফি নেয় না। স্নাতক পর্যায়ের আবেদন সাধারণত ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিশনস সার্ভিসের (ইউক্যাস) মাধ্যমে করা হয়। একটি নির্দিষ্ট ফি দিয়ে সর্বোচ্চ পাঁচটি কোর্সে আবেদন করা যায়। স্নাতকোত্তর পর্যায়ে নিয়ম ভিন্ন। আবেদন ফি বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে নির্ধারিত হয়। অনেক বিশ্ববিদ্যালয় বিনা ফিতে আবেদন করার সুযোগ দেয়। নির্দিষ্ট সময়ে কিছু প্রতিষ্ঠান আবেদন ফিও মওকুফ করে।
তাই আবেদন করার আগে পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট দেখে নেওয়া জরুরি। ভর্তির শর্ত, আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্রের সর্বশেষ তথ্য সেখানে পাওয়া যাবে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বপ্নের পাশাপাশি দরকার সঠিক তথ্য। ভুল ধারণা দূর করে পরিকল্পনা করলে যুক্তরাজ্যে পড়াশোনার পথ অনেকটা সহজ হতে পারে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ১৩৪। এ দিকে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে।
১ মিনিট আগে
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায়, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষায় এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল ভকেশনাল পরীক্ষার্থী।
৭ মিনিট আগে
ঢাকা শিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন শুরু হবে ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল, পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত।
২০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হলের ক্যানটিনের খাবারে পোকামাকড়, কেঁচো, জোঁক এমনকি ব্লেডের মতো বিপজ্জনক অখাদ্য বস্তু পাওয়ার ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনায় কখনো জরিমানা, কখনো ক্যানটিন বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হলেও খাবারের মান এবং পরিচ্ছন্নতার সমস্যার সমাধান হচ্ছে না।
২ ঘণ্টা আগে