
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে ‘শাসন পরিবর্তন হয়েছে’। আজ মঙ্গলবার (৩১ মার্চ) পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
হেগসেথ বলেন, যেহেতু শাসন পরিবর্তন হয়েছে, নতুন সরকার আগের চেয়ে আরও বিচক্ষণ হবে বলে আশা করা যায়। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তি করতে আগ্রহী এবং সেই চুক্তির শর্ত ইরান জানে। তবে ইরান যদি সেই শর্ত মানতে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘আরও তীব্রভাবে’ চালিয়ে যাওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
হেগসেথের এই মন্তব্য মূলত ট্রাম্পের আগের এক বক্তব্যের প্রতিধ্বনি। গত রোববার ট্রাম্পও ইরানে শাসন পরিবর্তনের ইঙ্গিত দেন।
এদিকে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন নেতৃত্বে আনা হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রায় চার দশক ধরে ক্ষমতায় থাকা আলী খামেনির মৃত্যু হয়।
তবে নতুন নেতৃত্বে আসা মোজতবা খামেনি এখনো জনসমক্ষে হাজির হননি। বিশেষ করে, যুদ্ধ শুরুর পর থেকে তাঁকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি। ফলে ইরানের পক্ষে আসলে কে কথা বলছেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, তারা ইরানের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে প্রায় দুই সপ্তাহ পর আবারও ইরান যুদ্ধ নিয়ে পেন্টাগনে ব্রিফিং শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন হেগসেথের পাশাপাশি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সর্বশেষ তাঁরা ১৯ মার্চ এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে দুই পক্ষের আলোচনা যখন প্রায় ভেস্তে যাওয়ার মুখে, ঠিক তখনই মধ্যস্থতাকারী হিসেবে পুনরায় এই তৎপরতা শুরু করেছে পাকিস্তান।
১০ ঘণ্টা আগে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মালবাহী ট্রেন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আজ শনিবার দুপুরের দিকে ব্যাংককের একটি ব্যস্ততম রেলক্রসিংয়ে...
১৩ ঘণ্টা আগে
আবু-বিলাল আল-মিনুকি (আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল-মাইনুকি নামেও পরিচিত) ছিলেন একজন নাইজেরীয় নাগরিক। ১৯৮২ সালে নাইজেরিয়ার বোর্নো প্রদেশে জন্মগ্রহণকারী এই জঙ্গি নেতা দীর্ঘদিন ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে আইএসের কার্যক্রম পরিচালনা করছিলেন।
১৫ ঘণ্টা আগে
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বেকার কিছু তরুণ “তেলাপোকা” হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার অনেক সময় আরটিআই (তথ্য অধিকার) অ্যাকটিভিস্ট বনে যান। তারপর পুরো ব্যবস্থার ওপর আক্রমণ শুরু করেন...
১৭ ঘণ্টা আগে