
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বেকার কিছু তরুণ “তেলাপোকা” হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার অনেক সময় আরটিআই (তথ্য অধিকার) অ্যাকটিভিস্ট বনে যান। তারপর পুরো ব্যবস্থার ওপর আক্রমণ শুরু করেন।’
গতকাল শুক্রবার দিল্লি হাইকোর্টে ‘সিনিয়র অ্যাডভোকেট’ পদবি পাওয়ার প্রক্রিয়া নিয়ে নির্দেশনা চেয়ে এক আইনজীবীর দায়ের করা আবেদনে ক্ষুব্ধ হয়ে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আবেদনকারী আইনজীবী নিজেও এই পদবি পেতে ইচ্ছুক ছিলেন। বিচারপতি জয়মাল্য বাগচীকে নিয়ে গঠিত বেঞ্চে শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, বিচারকেরা ‘সিস্টেমের বিরুদ্ধে’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টগুলো সম্পর্কে অবগত আছেন। সমাজে বিচার বিভাগকে আক্রমণ করার জন্য এমনিতেই যথেষ্ট ‘পরজীবী’ আছে। আইনজীবীদের তাঁদের সঙ্গে হাত মেলানো উচিত নয়।
ওই আইনজীবীকে ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বলেন, ‘সমাজে ইতিমধ্যে কিছু পরজীবী রয়েছে, যারা ব্যবস্থাকে আক্রমণ করছে, আর আপনি তাদের সঙ্গে হাত মেলাতে চান? কিছু তরুণ আছেন তেলাপোকার মতো। তাঁরা কোনো চাকরি পান না, পেশাতেও তাঁদের কোনো জায়গা নেই। তাঁদের কেউ মিডিয়া হন, কেউ সোশ্যাল মিডিয়া হন, কেউ আরটিআই অ্যাকটিভিস্ট হন, আবার কেউ অন্য কোনো ধরনের অ্যাকটিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করা শুরু করেন। আর আপনারা অবমাননার পিটিশন দাখিল করেন।’
দিল্লিতে বিপুলসংখ্যক জাল আইন ডিগ্রিধারী থাকতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই) কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তিনি চান, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) বিষয়টি খতিয়ে দেখুক।
আবেদনকারী আইনজীবী বেঞ্চকে জানান, এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের আগের নির্দেশনা অনুযায়ী দ্রুত পুনর্বিবেচনা করার কথা থাকলেও হাইকোর্ট তা করেননি; বরং আবেদনগুলো স্থগিত বা খারিজ করেছেন।
হাইকোর্টের পক্ষে উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবী রাজশেখর রাও বলেন, জ্যেষ্ঠ আইনজীবী মনোনয়নের সাক্ষাৎকারের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
আবেদনকারীর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘সারা দুনিয়ার মানুষ সিনিয়র পদবি পাওয়ার যোগ্য হতে পারে, কিন্তু অন্তত আপনি নন। আপনার পেশাগত আচরণ দেখে বলছি, হাইকোর্ট যদি আপনাকে সিনিয়র পদবি দেনও, আমরা তা বাতিল করে দেব।’
আবেদনকারীর কি লড়ার মতো অন্য কোনো মামলা নেই প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি বলেন, ‘আপনার আর কোনো মামলা নেই? যিনি সিনিয়র গাউন (পদবি) পাওয়ার আশা করেন, তাঁর পেশাগত অবস্থান কি এই?’
আবেদনটি খারিজ করে দেওয়ার সময় বেঞ্চ তাঁদের আদেশে উল্লেখ করেন, ওই ব্যক্তি ‘তুচ্ছ ও ভিত্তিহীন পিটিশন দাখিলের অভ্যাসে লিপ্ত’।
এরপর ওই আইনজীবী ক্ষমা চান এবং আবেদনটি প্রত্যাহার করার অনুমতি প্রার্থনা করলে আদালত তাতে সম্মতি দেন।
প্রধান বিচারপতি তখন বলেন, ‘আমি এমন একটি মামলার অপেক্ষায় আছি, আমি চাই সিবিআই তাদের এলএলবি ডিগ্রিগুলো যাচাই করে দেখুক, দিল্লির বেশির ভাগ বিশেষ করে তিস হাজারিতে (দিল্লির সবচেয়ে বড় আদালত কমপ্লেক্স)। বিসিআই এটি কখনোই করবে না...তাদের ভোটের প্রয়োজন রয়েছে। হাজার হাজার মানুষ যাঁরা সেখানে কালো গাউন পরে ঘুরছেন, তাঁদের ডিগ্রি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কেবল সিবিআইকেই এ বিষয়ে কিছু একটা করতে হবে। বিসিআই কখনোই তা করবে না। কারণ, তারা পুরোপুরি যোগসাজশ করে চলছে।’

‘চীন থেকে কোনো কিছুই উড়োজাহাজে তোলা যাবে না।’ গতকাল শুক্রবার ট্রাম্পের প্রতিনিধিদল বেইজিং ত্যাগ করার সময় এই বার্তাটিই কঠোরভাবে কার্যকর করেন মার্কিন কর্মকর্তারা। এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে প্রেস পাস থেকে শুরু করে বার্নার ফোনসহ চীন থেকে দেওয়া সব জিনিসপত্র সংগ্রহ করে আবর্জনার....
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে কাটানো সময়টা বিশ্ব রাজনীতির জন্য বেশ আলোচনারই বলা চলে। এর মধ্যে চিনপিং তাঁর ব্যক্তিগত বাগানে নিয়ে গেলেন ট্রাম্পকে। এই বিরল দৃশ্য আলোড়ন তুলেছে সবার মাঝেই। কারণ চীনের গণমাধ্যমে সি চিনপিংকে সাধারণত...
৬ ঘণ্টা আগে
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে সম্ভাব্য এই অভিযোগ কবে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
১৫ ঘণ্টা আগে
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দুই দিনের বৈঠক শেষে তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাই না কেউ স্বাধীনতার পথে যাক।’
১৬ ঘণ্টা আগে