ইরান
ইরান, যার অফিশিয়াল নাম ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার এক বিশাল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্র। কাস্পিয়ান সাগর এবং পারস্য উপসাগরের মধ্যবর্তী এই ভূখণ্ডের অবস্থান অত্যন্ত কৌশলগত। এর পশ্চিমে তুরস্ক ও ইরাক এবং পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান অবস্থিত। রাজধানী তেহরানকে কেন্দ্র করে পরিচালিত এই দেশটিতে বর্তমানে প্রায় ৯ কোটি ২০ লাখ মানুষের বসবাস। ভৌগোলিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান অত্যন্ত প্রভাবশালী।

ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম, তবে আমরা প্রস্তুত: ট্রাম্প
ইরানের সঙ্গে আবারও যুদ্ধে জড়ানোর সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে...

ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একই সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বেলুচিস্তানের বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে প্রাণঘাতী সশস্ত্র হামলা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহত করার অভিযোগে বেলুচিস্তানের এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির বিচার বিভাগ।

ফের আলোচনায় ৬০ বছরের গোপন অস্ত্র প্রকল্প, যুক্তরাষ্ট্রকে যেভাবে জিম্মি করেছিল ইসরায়েল
১৯৬০ সালের কথা। নেগেভ মরুভূমির ওপর দিয়ে উড়ছিল একটি মার্কিন হেলিকপ্টার। হুট করেই নিচে একটি বিশাল নির্মাণাধীন কাঠামো চোখে পড়ে এক মার্কিন কর্মকর্তার। সফরসঙ্গী ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যাডি কোহেনের কাছে জানতে চাইলে তিনি হেসে উত্তর দিয়েছিলেন, এটি নাকি একটি ‘টেক্সটাইল কারখানা’!...












