
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে দুই পক্ষের আলোচনা যখন প্রায় ভেস্তে যাওয়ার মুখে, ঠিক তখনই মধ্যস্থতাকারী হিসেবে পুনরায় এই তৎপরতা শুরু করেছে পাকিস্তান। আজ শনিবার ইরানি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং মার্কিন-ইরান শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার অংশ হিসেবে দুই দিনের সফরে আজ ইসলামি প্রজাতন্ত্র ইরানে এসে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তেহরানে পৌঁছালে মহসিন নাকভিকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি।
উল্লেখ্য, কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেছিলেন। এর কয়েক দিনের মাথায় এবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে এলেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনায় দীর্ঘদিন ধরে মধ্যস্থতার চেষ্টা করে আসছে ইসলামাবাদ। গত মাসে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে নিয়ে পাকিস্তানে একটি গুরুত্বপূর্ণ গোপন বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই বৈঠকে কোনো সমঝোতায় পৌছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। পরে গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে চলমান রক্তক্ষয়ী সংঘাত অনেকটা কমে আসে।
১১ মে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, ট্রাম্প প্রশাসন শান্তি আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক—ওয়াশিংটন থেকে এমন কিছু বার্তা তেহরান পেয়েছে। তবে এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া প্রস্তাবকে ‘স্টুপিড’ বলে উড়িয়ে দেওয়ার পর এবং যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলার পর পরিস্থিতি নতুন করে জটিল হয়ে ওঠে।
এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (১২ মে) ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, ‘আমাদের ১৪ দফা প্রস্তাবে ইরানি জনগণের যে অধিকারের কথা বলা হয়েছে, তা মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প নেই। অন্য কোনো পন্থা অবলম্বন করলে তা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হবে; একের পর এক শুধু বিপর্যয়ই নেমে আসবে।’

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
৬ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৬ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
৭ ঘণ্টা আগে