মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজনীতি, চলমান সংঘাত, যুদ্ধ পরিস্থিতি, তেলবাজারের প্রভাব, কূটনৈতিক তৎপরতা এবং প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট সর্বশেষ খবর ও বিশ্লেষণ এই পেজে প্রকাশিত হয়। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের প্রতিদিনের আপডেট একনজরে জানতে সঙ্গে থাকুন।

উপসাগরীয় ৬ দেশকে যুক্ত করবে ২১০০ কিলোমিটারের এক রেললাইন
কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান—উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) এই ছয় সদস্যদেশকে একটি সমন্বিত রেল নেটওয়ার্কের আওতায় আনতে ২ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের চুক্তি সই হয়েছে। রোববার (৮ নভেম্বর) বাহরাইনের আল-জহির প্রাসাদে

ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একই সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইসরায়েলে সরকার গঠনে আমন্ত্রণ পেলেও আইজেনকটের পথটা অনেক কঠিন
ইসরায়েলের নতুন সরকার গঠনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে হাড্ডাহাড্ডি নির্বাচনের পর কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা

ইউক্রেনের বন্দরে পচছে শস্য—খাদ্যসংকট তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যে
রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর ও গুরুত্বপূর্ণ নৌপথ ক্রমেই যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় দেশটির লাখ লাখ টন শস্য রপ্তানি অনিশ্চয়তায় পড়েছে। পর্যাপ্ত সংরক্ষণাগারের অভাবে এসব শস্য নষ্ট হওয়ার ঝুঁকিও বাড়ছে।












