
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে পরানো হয়েছে দুটি রিং
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। আজ রোববার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

ডেঙ্গু ডেঞ্জার এলাকার মধ্যে ধানমন্ডিও একটি: ডিএসসিসি প্রশাসক
রাজধানীর ধানমন্ডিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ কারণে এলাকাটিতে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। ভবনের নিচে, বেজমেন্টে, রাস্তার পাশে কিংবা ড্রেনে কোথাও যেন এডিস মশার লার্ভা পাওয়া না যায়, সে জন্য সবার সহযোগিতা চেয়েছেন...

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ৫০০ ছুঁই ছুঁই
দেশে ডেঙ্গুর প্রকোপে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৫২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে।

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, ৬ জনই ঢাকায়
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৪২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৪ জন, চট্টগ্রামে ১২১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৮ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।










-5f65b5.jpg)

