
দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে এবং ওষুধের বাজার নিয়ন্ত্রণে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি উপদেষ্টা পরিষদে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা (ইডিএল) সম্প্রসারণ এবং এগুলোর মূল্য নির্ধারণের নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে জনস্বাস্থ্য রক্ষা এবং চিকিৎসা ব্যয় হ্রাসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর আজীবন লালিত স্বপ্ন নতুনভাবে পূর্ণতা পেতে যাচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা আগের ১৫৯টি থেকে বাড়িয়ে এখন ২৯৫টিতে উন্নীত করা হয়েছে। অর্থাৎ, নতুন করে আরও ১৩৬টি ওষুধ এই তালিকায় যুক্ত হলো। সবচেয়ে বড় পরিবর্তনের বিষয়টি হলো—এই ২৯৫টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) এখন থেকে সরাসরি সরকার নির্ধারণ করে দেবে।
উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে মাত্র ১১৭টি ওষুধের দাম সরকারের নিয়ন্ত্রণে ছিল। এর সুযোগ নিয়ে গত কয়েক দশকে অন্য ১ হাজার ৩০০-এর বেশি ওষুধের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল। সরকারের এই নতুন পদক্ষেপ ওষুধের বাজারের সেই একাধিপত্য ও বিশৃঙ্খলা রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই তালিকার ২৯৫টি ওষুধ দিয়েই প্রায় ৮০ শতাংশ সাধারণ রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব। এর ফলে সাধারণ রোগীদের পকেটের ওপর চাপ যেমন কমবে, তেমনি মানসম্মত ওষুধের প্রাপ্যতাও নিশ্চিত হবে। ওষুধকে বিলাসী পণ্য নয়, বরং মানুষের মৌলিক অধিকার হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি, এই সিদ্ধান্তের মাধ্যমে তা আরও শক্তিশালী হলো।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর ঔষধ নীতি
১৯৮২ সালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে যে ঐতিহাসিক জাতীয় ঔষধ নীতি তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তকে তারই আধুনিক পুনর্জাগরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বল্পমূল্যে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৮২ সালে প্রথমবারের মতো জাতীয় ওষুধ নীতি প্রণয়ন হয়, যার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এই নীতির কারণে বাংলাদেশে ওষুধের দাম শুধু সাধারণ মানুষের নাগালের মধ্যেই আসেনি, বরং বিশ্বের ১৪৭টির মতো দেশে এখন ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ।
জাতীয় ওষুধ নীতি, ১৯৮২ সালের ১২ জুন অধ্যাদেশ আকারে জারি হয়। এর আগে পর্যন্ত ১৯৪০ সালের ওষুধ আইন এবং ১৯৪৬ সালের বেঙ্গল ওষুধ রুল এবং ১৯৭০ সালের বেঙ্গল ওষুধ রুল (সংশোধিত) চালু ছিল। এর আগে সদ্য স্বাধীন বাংলাদেশে চাহিদার ৭০ শতাংশের বেশি ওষুধ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হতো। এ কারণে সাধারণ রোগের ওষুধ থেকে থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধের দাম ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে।
ওষুধ নীতির কারণে বাংলাদেশে স্থানীয়ভাবে ওষুধ উৎপাদন শুরু হয়, যার ফলে আমদানি নির্ভরতা কমে আসে, বাংলাদেশ ক্রমেই ওষুধের ক্ষেত্রে স্বনির্ভর হতে শুরু করে।

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
৫ ঘণ্টা আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
৩ দিন আগে