প্রোটিন, ভিটামিন ও মিনারেলের অন্যতম উৎস হলো ডিম। তবে এর উপকার পেতে হলে রান্নার পদ্ধতির দিকে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। ভুল পদ্ধতিতে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়ায়।
কাঁচা বা অর্ধসেদ্ধ ডিম
এতে স্যালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি থাকে, যা পেটের সমস্যা, বমি কিংবা জ্বরের কারণ হতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা এড়িয়ে চলুন।
অতিরিক্ত তেলে ভাজা ডিম
অতিরিক্ত তেল ব্যবহারে ক্যালরি ও অস্বাস্থ্যকর চর্বি বেড়ে যায়। ফলে হৃদ্রোগ ও ওজন বাড়ার কারণ হতে পারে।
অতিরিক্ত সেদ্ধ ডিম বেশি সময়
সেদ্ধ করলে ডিমের পুষ্টিগুণ কমে যায় এবং কুসুমের চারপাশে সবুজ রিং দেখা দেয়, যা হজমে সমস্যা তৈরি করতে পারে। প্রক্রিয়াজাত মাংসের সঙ্গে ডিম বেকন, সসেজ কিংবা হটডগের সঙ্গে ডিম খাওয়া হলে অতিরিক্ত সোডিয়াম এবং অস্বাস্থ্যকর চর্বি শরীরে ঢুকে পড়তে পারে।
পুনরায় গরম করা ডিম
রান্না করা ডিম ফ্রিজে রাখার পর পুনরায় গরম করলে এর প্রোটিনের গঠন বদলে যায় এবং পুষ্টিগুণ কমে যেতে পারে।
রুমের তাপমাত্রায় ডিম রাখা
ডিম ফ্রিজে না রেখে বাইরে রাখলে ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে পারে। কেনার পরই ফ্রিজে সংরক্ষণ করুন।
পোড়া বা ঝলসানো ডিম
অতিরিক্ত তাপে ডিম পোড়ানো হলে ক্ষতিকর রাসায়নিক উৎপন্ন হয়। তা ছাড়া এটি ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
সূত্র: হেলথশট

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে