
গত বছর মুক্তি পাওয়া পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার জয়রথ যেন থামছেই না। ব্যবসায়িক সফলতার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসা ও অনেক সম্মানজনক পুরস্কার যুক্ত হয়েছে আরআরআরের ঝুলিতে। এবার চলচ্চিত্রটি দেখে এর প্রশংসা করে চলচ্চিত্রটি পরিবার নিয়ে আবার দেখার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন।
গতকাল রোববার এস এস রাজামৌলি ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে জেমস ক্যামেরনের সঙ্গে দেখা করেন। যেখানে আরআরআর সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ও সেরা গানের পুরস্কার জিতেছে।
আজ টুইটারে এক পোস্টে এই বিষয়ে এস এস রাজামৌলি লেখেন, ‘চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন আরআরআর দেখেছেন। তিনি এত পছন্দ করেছেন যে তাঁর স্ত্রী সুজির কাছে এর সুনাম করে এটি আরও একবার দেখেছিলেন।’
এস এস রাজামৌলি আরও লেখেন, ‘স্যার, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আপনি আমাদের সঙ্গে আমাদের সিনেমাটির বিশ্লেষণ করার জন্য পুরো ১০ মিনিট সময় দিয়েছেন। আপনি বলেছেন আমি বিশ্বের শীর্ষে অবস্থান করছি...আপনাদের উভয়কে ধন্যবাদ।’
এস এস রাজামৌলির চলচ্চিত্রটি এবারের ‘২৮তম ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে’ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র, ‘নাটু নাটু’-এর জন্য সেরা গান এবং সেরা ভিজ্যুয়াল ইফেক্ট—এই পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিল। গত সপ্তাহে অস্কারের পর সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব পুরস্কারে মৌলিক গান ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে আরআরআরের গান নাটু নাটু।
গত বছর মুক্তি পাওয়া আলোচিত ও ব্যবসাসফল দক্ষিণী চলচ্চিত্র আরআরআর বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং আলিয়া ভাট অভিনীত ছবিটি দর্শকের মন ছুঁয়ে গেছে। বিপুল প্রশংসা পেয়েছেন পরিচালক রাজামৌলিও।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১২ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৩ ঘণ্টা আগে