গত বছর মুক্তি পাওয়া ভারতের আলোচিত ও ব্যবসাসফল সিনেমা পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই প্রশংসাই ভেসেছে সিনেমাটি। এ বছরের প্রথমে এসেই সিনেমাটির সাফল্যে আরেকটি পালক যোগ হলো।
অস্কারের পর সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব পুরস্কারে এবারের আসরে মৌলিক গান ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছে ‘আরআরআর’-এর গান ‘নাট্টু নাট্টু’। এর মাধ্যমেই ভারতীয় কোনো গান হিসেবে গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতে ইতিহাস করল ‘আরআরআর’।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে জমকালো অনুষ্ঠানে ২০২২ সালের আমেরিকান ও বিভিন্ন দেশের সেরা চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়। সেখানে সেরা মৌলিক গান ও বিদেশি ভাষার সিনেমা ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল সিনেমাটি।
তবে সেরা বিদেশি ভাষার সিনেমা বিভাগের পুরস্কার না পেলেও সেরা মৌলিক গান ক্যাটাগরিতে ঠিকই পুরস্কার জিতে নিয়েছে ‘আরআরআর’। এই ক্যাটাগরির পুরস্কার জিতেছে সিনেমার গান ‘নাট্টু নাট্টু’। গানটির সুরকার ও সংগীত পরিচালক এম এম কিরাবাণী। এর গীতিকবি কালা ভৈরবা ও রাহুল সিপলিগুঞ্জ।
পুরস্কার অনুষ্ঠানে পরিচালক রাজামৌলি, অভিনেতা রাম চরণ, এনটিআর জুনিয়রসহ ‘আরআরআর’ টিম হাজির হয়েছিলেন। সেরা মৌলিক গান ক্যাটাগরিতে গান ‘নাট্টু নাট্টু’ ঘোষণার পরই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন তাঁরা।
পুরস্কার ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছে ‘আরআরআর’ টিম। এক টুইটের মাধ্যমে চলচ্চিত্রটির টিমকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবাসীকে গর্বিত করার কারণে তাঁদের ধন্যবাদ জানান তিনি।
এ ছাড়া বলিউড বাদশাহ শাহরুখ খান, পরিচালক করণ জোহর, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, সংগীত পরিচালক এ আর রহমানসহ অনেকেই অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৩ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৪ ঘণ্টা আগে