এখনো জয়ের যাত্রা অব্যাহত রেখেছে দক্ষিণ ভারতের সিনেমা ‘আরআরআর’। ভারতের পর সিনেমাটি এবার দাপট দেখাচ্ছে জাপানে। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটি জাপানে মুক্তির প্রথম দিনেই আয় করেছে ১ কোটি রুপির বেশি।
জাপানের বাজারে মুক্তির প্রথম দিনে কোনো ভারতীয় সিনেমা এর চেয়ে বেশি আয় করতে পারেনি। এর আগে সর্বোচ্চ রেকর্ডটি ছিল দক্ষিণি সুপারস্টার প্রভাস অভিনীত ‘সাহো’ সিনেমার। প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল প্রায় ৯০ লাখ রুপির মতো। ভারতের বাজারেও মুক্তির প্রথম দিনের আয়ের দিক থেকে রেকর্ড করেছে ‘আরআরআর’। প্রথম দিনে ২৫৭ কোটি রুপির ব্যবসা করেছে ঐতিহাসিক গল্পের সিনেমাটি।
‘আরআরআর’-এ মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাঁদের সঙ্গে আছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা। দুই তেলুগু মুক্তিযোদ্ধা কমান্ডার ভীম ও আল্লুরি সীতারামের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে এ সিনেমায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫