পুরস্কার

জেনেভায় পুরস্কার জিতল ‘অ্যানি’
জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের মিনি সিরিজ ‘অ্যানি’। গত জুনে অনুষ্ঠিত এই উৎসবে প্রশংসিত হয়েছিল সিরিজটি। এবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড...

ঘুমিয়ে মিলল ১২ লাখ ৬৫ হাজার টাকা, ফ্রিতে ছুটি কাটানোর সুযোগ
দুই লাখের বেশি আবেদনকারীর মধ্য থেকে কয়েক দফা বাছাই ও ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে মাত্র ১০ জনকে নির্বাচন করা হয়। প্রায় ৬০ দিন ধরে তাঁরা প্রতিযোগিতায় অংশ নেন। এ সময় প্রত্যেকের ঘুমের মান ও সময়ের হিসাব রাখা হতো। প্রতিদিনের স্কোরের ভিত্তিতে তৈরি করা হতো প্রতিযোগীদের অবস্থানসংবলিত তালিকা।
-3c2e4d-256x144.webp)
স্পেনে পুরস্কার পেল দেশের দুই সিনেমা
প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়াচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ও মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। এবার স্পেনের এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় পুরস্কার জিতেছে বাংলাদেশের এই দুই সিনেমা।

ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান
গতকাল দুপুর ১২টায় চ্যানেল আই স্টুডিওতে দেওয়া হলো ফজলুল হক স্মৃতি পুরস্কার। এ বছর পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন। রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আবদুর রহমান।












