অজয় দেবগন

পরিচালকের অনুরোধে নিজেই পরিচালকের আসনে অজয়
শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে পরিচালক হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন অজয় দেবগন। বানিয়েছেন বেশ কয়েকটি সিনেমা। ‘রেঞ্জার’ নামে নতুন যে সিনেমায় অভিনয় করছেন অজয়, তার মূল পরিচালক তিনি না হলেও ক্লাইমেক্স দৃশ্যের জন্য নিজেই বসেছেন পরিচালকের আসনে।

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার

প্রথমবার হরর কমেডি সিনেমায় অজয় দেবগন
সু ফ্রম সোর নির্মাতা জেপি থুমিনাডকে ডেকে তাঁর সঙ্গে দেখা করেছেন অজয়। নির্মাতা তাঁকে নতুন সিনেমার গল্প শুনিয়েছেন। গল্প বেশ মনে ধরেছে অজয়ের। সব ঠিক থাকলে এই কন্নড় নির্মাতার নতুন হরর কমেডিতে দেখা যাবে অজয় দেবগনকে।

অজয়ের পছন্দের কমেডি সিরিজ
ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।












